যশের জন্য কি ভাঙছে বিয়ে, ইনস্টাগ্রামেও একে অপরকে আনফলো করলেন 'নুসরত-নিখিল'

Published : Jan 09, 2021, 02:29 PM ISTUpdated : Jan 09, 2021, 02:46 PM IST
যশের জন্য কি ভাঙছে বিয়ে, ইনস্টাগ্রামেও একে অপরকে আনফলো করলেন 'নুসরত-নিখিল'

সংক্ষিপ্ত

ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন নুসরত-নিখিল  তবে কি সত্যিই বিয়ে ভাঙছে সাংসদ অভিনেত্রীর  নুসরত-নিখিলের সুখী দাম্পত্যে তৃতীয় পুরুষ যশকে নিয়ে ক্ষোভ সাইবারবাসীর নুসরতের সঙ্গেও গত ২০ নভেম্বর শেষ পোস্ট করেছিলেন নিখিল  

তবে কি সত্যিই নিখিলকে ভুলে যশের প্রেমে পড়লেন নুসরত।  ২০১৯ সালে ১৯ জুন  নিখিল জৈনর সঙ্গে গাটছড়া বেঁধেছিলেন সাংসদ অভিনেত্রী নুসরত। তারপর থেকে একাধিক ছবিতে ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতা। কিন্তু বিয়ের দেড় বছরের মাথাতেই তার ফুলস্টপ টেনেছেন সাংসদ অভিনেত্রী। দুজনের দাম্পত্যে যে ভাঙন ধরেছে তা ধীরে ধীরে ক্রমশ স্পষ্ট হচ্ছে। ২০২০ সালে ৩ আগস্ট নুসরতের প্রোফাইলে একসঙ্গে শেষ দেখা গিয়েছে নিখিলকে। প্রায় ছয়-সাত মাস নিখিলহীন ইনস্টাতেই রয়েছেন নুসরত। আর এর মধ্যেই ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন নুসরত-নিখিল।

 

 

গতকালই ৩১ শে পা দিলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান।  সারাদিনই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ারা পাতা। নিখিলকে ভুলে যশকেই যেন একটু বেশি পাত্তা দিচ্ছেন নুসরত, তেমনটাই মন্তব্য নেটিজেনদের। সম্প্রতি নুসরত-যশের সোশ্যাল মিডিয়া পিডিএ নজর এড়ায়নি কারোর। রিলের প্রেম নাকি রিয়েল লাইফে উঁকি মারছে অভিনেত্রীর। টলিপাড়ার অন্দরেও কানাঘুষোতে শোনা যাচ্ছে বিবাহিত সাংসদের প্রেমে পড়েছেন অভিনেতা যশ। জল্পনার মধ্যে নুসরতকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন যশ, কিন্তু স্বামী নিখিলের তরফ থেকে কোনও শুভেচ্ছা বার্তা তো আসেনি। উল্টে দুরত্বটা যে আরও অনেকটাই বেড়ে গেল তা ইনস্টাগ্রাম আনফলোতেই আরও বেশি স্পষ্ট। তবে কি সত্যি বিয়ে ভাঙছে সাংসদ অভিনেত্রীর, এই প্রশ্ন নিয়েই উত্তাল সোশ্যাল মিডিয়া। নুসরত-নিখিলের সুখী দাম্পত্যে তৃতীয় পুরুষ যশকে নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিচ্ছেন সাইবারবাসী।

 

 

 

নিখিলের সংস্থা রঙ্গোলি ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন নুসরত জাহান। এবং সেই কারণেই নিখিলকে আনফলো করলেও রঙ্গোলিকে এখনও ফলো করছেন নুসরত। এবং অন্যদিকে নুসরত-নিখিলের ফ্যানপেজ ও নুসরতের ফ্যানপেজকেও ফলো করছেন নিখিল। এবং নিখিলের ইনস্টাগ্রামেও বেশ কয়েকমাস ধরেই একফ্রেমে দেখা মিলছে না মিয়া-বিবির। আপাতত নিজের সিঙ্গল সেলফি পোস্ট করতে ব্যস্ত নিখিল। নুসরতের সঙ্গেও গত ২০ নভেম্বর শেষ পোস্ট করেছিলেন নিখিল। দীপাবলিতেই নজর কেড়েছিলেন তারা। তারপর থেকে পুরোপুরি গায়েব নুসরত। 

 

 

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যশ-নুসরতের ফ্যান পেজ থেকেই 'যশরত' হ্যাশট্যাগ নিয়ে শোরগোল শুরু হয়েছে। যশের সঙ্গে প্রেম, থেকে নিখিলের সঙ্গে বিবাহবিচ্ছেদ ভোটের আগেই নুসরতের জীবনে যেন আধার ঘনিয়ে এসেছে। সংবাদমাধ্যমের  সাক্ষাৎকারে নুসরত জানিয়েছেন,  তিনি নিজের ব্যক্তিগত জীবন আর শেয়ার করবেন না জনগণের সঙ্গে। তাকে যেন সকলে তার অভিনয় ও কাজ দিয়ে বিচার করে। ভাল বা খারাপ অভিনেত্রী হিসেবেই যেন তাকে বিচার করা হয়, তবে ব্যক্তিগত জীবনটাই একান্ত তার নিজের, তাই তিনি সেটা শেয়ার করতে রাজি নন। এবং আরও জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই তিনি নিখিলের সঙ্গে থাকছেন না। বর্তমানে আলিপুরের শ্বশুরবাড়ি নয়, বালিগঞ্জের বাপের বাড়িতেই বাবা- মায়ের সঙ্গে রয়েছেন নুসরত।

 

অন্যদিকে সাংসদ অভিনেত্রীর রাজস্থান ট্রিপ নিয়ে জলঘোলা বাড়ছে। তবে কি সত্যিই বছরের প্রথম ট্রিপে মরুশহরে উড়ে গেলেন সাংসদ অভিনেত্রী নুসরত ও যশ। সাইবারবাসীর মনে উঠছে একাধিক প্রশ্ন উঠলেও স্পিকটি নট নুসরত। একের পর এক খবরে জলঘোলা হওয়ার পরেই বাধ্য হয়েই একপ্রকার সংবাদমাধ্যমে মুখ খুলেছেন যশ। তবে নুসরতের সঙ্গে  কী সম্পর্ক রয়েছে বা থাকবে সেটা একান্তই ব্যক্তিগত। যশকেও এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়েছেন, অন্য কারও বিষয়ে কথা বলতে চাই না। ব্যক্তিগত বিষয়টা ব্যক্তিগত রাখতেই পছন্দ করি।তবে সোশ্যাল মিডিয়ার ছবি যে অন্য কথা বলছে তাতে বেশ ওয়াকিবহাল অভিনেতা। নববর্ষের সময় থেকে ৫ জানুয়ারী পর্যন্ত রাজস্থানে থাকার কথা সাফ জানিয়েছেন যশ। যশের মতে, সেলিব্রিটি মানেই সফট টার্গেট। ভালো কিংবা খারাপ কাজ যেমনই হোক না কেন সমালোচনা চলতেই থাকবে।
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা