নতুন লুকে শুভশ্রী! শাড়ি আর বেল্টে, ফিউশন সাজে মাতালেন নায়িকা

swaralipi dasgupta |  
Published : Jun 04, 2019, 11:25 AM ISTUpdated : Jun 04, 2019, 11:26 AM IST
নতুন লুকে শুভশ্রী! শাড়ি আর বেল্টে, ফিউশন সাজে মাতালেন নায়িকা

সংক্ষিপ্ত

শুধু ছবিতে অভিনয়ই নয়, ফ্যাশন দুনিয়ায় কী ভাবে পাকাপাকি জায়গা করতে হয়, তা ভালই জানা নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের তা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই বোঝা যায়  প্রায়ই বিভিন্ন ডিজাইনারের পোশাকে ফোটোশ্যুট করেন নায়িকা

শুধু ছবিতে অভিনয়ই নয়, ফ্যাশন দুনিয়ায় কী ভাবে পাকাপাকি জায়গা করতে হয়, তা ভালই জানা নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। তা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই বোঝা যায়। প্রায়ই বিভিন্ন ডিজাইনারের পোশাকে ফোটোশ্যুট করেন নায়িকা। 

পশ্চিমী পোশাক থেকে এক্কেবারে এথনিক সবই রয়েছে শুভশ্রীর এই ফ্যাশন সম্ভারে। এবার তিনি দেখালেন শাড়িতেও কীভাবে ফিউশন ছোঁয়া আনা যায়।

এই ফোটোশ্যুটে দেখা যাচ্ছে শুভশ্রী কালো ও গোলাপির মিশেলে একটি শাড়ি পড়েছেন। সঙ্গে ব্লাউজ হিসেবে পরেছেন সুইটহার্ট নেক-এর একটি কালো শিয়ার টপ। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে শুভশ্রীর কালো বেল্ট। এই বেল্টটিই পুরো সাজটিকে ফিউশন করে তুলেছেন। শুভশ্রীর কানের দুল, চুড়ি ও আংটি-ও পুরো সাজটিকে সম্পূর্ণ করেছে। 

 

 

তবে এই সাজটিতে মেক আপ ও হেয়ার স্টাইলের কথা আলাদা করে বলতেই হয়। শুভশ্রীর চুলে ফিশ টেল ব্রেড এই সাজের সঙ্গে মানানসই। এছাড়া বোল্ড ভুরু ও পিচ ব্রাউন মেক আপ চোখে পড়ার মতো। সঙ্গে ছোট্ট কালো টিপ ফিউশন লুকের সঙ্গে সুবিচার করেছেন। ‌

 

 

প্রসঙ্গত, প্রথম বিবাহবার্ষীকির ঠিক আগেই দুজনে মিলে দুবাই ঘুরে এলেন। কোনও ছবির শ্যুটিং-এ নয়। দুজনে  স্রেফ ছুটি কাটাতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে গিয়ে শুভশ্রী স্কাই ডাইভিং করেন। সেই ভিডিও পোস্ট করেছিলেন নায়িকা। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ছোট বেলা থেকেই আমার স্বপ্ন ছিল স্কাই ডাইভিং-এর। আজ সেই স্বপ্ন সত্যি হওয়ার দিন। 

বিবাহবার্ষিকীর ঠিক আগে এক্কেবারে নতুন লুক-এও ভক্তদের সামনে ধরা দেন শুভশ্রী। একঢাল লম্বা চুল কেটে তিনি অ্যাঙ্গেলড বব কাট করেন। তবে এই ছোট চুলও যেভাবে ক্যারি করছেন তাতে তাঁকে টলি ডিভাই লাগছে। বিবাহবার্ষিকীর দিন টারকোয়েজ গ্রিন রংয়ের রাফল শাড়িতেও নজর কাড়ছিলেন শুভশ্রী। সঙ্গে ছিল তাঁর মিষ্টি পোষ্য জিল্য়াটো।
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

৭২ ঘন্টার মধ্যে ‘ব্যান কালচার’ তুলে দেওয়ার যোগ্যতা আমার নেই: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Asha Bhosle Demise: সুচিত্রা সেন থেকে মুনমুন সেন, মা-মেয়ের জন্য গান আশা ভোঁসলের