কিডন্যাপ ছবিতে দেব-রুক্মিনী জুটির ভিন্ন মেজাজে গান, কেন মুক্তি পেল শুক্রবার দেখুন

Published : May 31, 2019, 05:32 PM IST
কিডন্যাপ ছবিতে দেব-রুক্মিনী জুটির ভিন্ন মেজাজে গান, কেন মুক্তি পেল শুক্রবার দেখুন

সংক্ষিপ্ত

প্রকাশ পেল দেব-রুক্মিনী জুটির নতুন স্বাদের গান হাতে মাত্র এক সপ্তাহ তারই মাঝে দর্শকের কৌতুহল উষ্কে দিল নতুন গান

মনে প্রশ্ন জাগতেই পারে কেন শুক্রবার, কারণ শুক্রবার দেব রুক্মিনীকে একটি করে গান ডেডিকেট করেন। না, এ গল্পটা কতটা বাস্তব সেই বিষয় না গিয়ে, ছবির চিত্রনাট্যের প্রসঙ্গে আসা যাক। গানের সিকুয়েন্সের মধ্যেই ধরা পরে দেব-এর একটি সংলাপও যেখানে দেব বলে প্রতি শুক্রবার একটি করে গান তিনি নায়িকার উদ্দেশ্যে গেয়ে থাকেন। আজ শুক্রবার, তবে এই গান দেব তার ভক্তদের উদ্দেশ্যেই শেয়ার করলেন দেব সোশ্যাল মিডিয়ায়।

 হাতে আর মাত্র ঠিক এক সপ্তাহ। এই সময় পাল্লা দিয়ে চলছে একে অন্যকে টেক্কা দেওয়ার পর্ব। আজ শেষ থেকে শুরুর নতুন গান তো পরের দিন কিডন্যাপ ছবির নতুন গান। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে ঈদের মরশুমে দুই ছবির আত্ম প্রকাশ। ৫ই জুন দুই ছবিই একই সঙ্গে মুক্তির অপেক্ষায়। দুই চিত্রনাট্যের ভিন্ন রূপ, ভিন্ন তাদের উপস্থাপনার স্বাদ, কিন্তু প্রতি দিনের এই গানের লড়াইয়ে দর্শকের মনে কৌতুহলের পারদ ক্রমেই বেড়ে চলেছে সময়ের সঙ্গে সঙ্গে।

বৃহস্পতিবার শেষ থেকে শুরু ছবির গান মুক্তির রেশ না কাটতেই শুক্রবার সকালে মুক্তি পেল কিডন্যাপ ছবির গান। বৃহস্পতিবার থেকেই নতুন গানের প্রকাশ নিয়ে কাইন্ট ডাউন শুরু করেছিলেন ছবির নায়িকা রুক্মিনী। যথা সময়ই প্রকাশ পেল সেই গান, মুহুর্তে সোশ্যাল মিডিয়াতে খবরও দিলেন কিডন্যাপ টিম।

নতুন গানের পরিবেশে দেবকে পাওয়া গেল সম্পূর্ণ অন্য লুকে। এর আগে বহু পার্টি গানে নাচতে বা গাইতে দেখা গেছে দেবকে। কিন্তু গিটার হাতে রোম্যান্টির লুকে এই গানে নজর কাড়লেন দেব। রূক্মিনীকেও যথেষ্ট মানানসই লেগেছে গানে। গানের মিউজিক উপস্থাপনা ভালো।

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

৭২ ঘন্টার মধ্যে ‘ব্যান কালচার’ তুলে দেওয়ার যোগ্যতা আমার নেই: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Asha Bhosle Demise: সুচিত্রা সেন থেকে মুনমুন সেন, মা-মেয়ের জন্য গান আশা ভোঁসলের