নুসরতের রিসেপশনে বসিরহাটের স্পেশাল মিষ্টি, নিজে হাতেই মেনু সাজালেন তারকা-সাংসদ

Published : Jul 03, 2019, 09:00 PM ISTUpdated : Jul 04, 2019, 12:13 PM IST
নুসরতের রিসেপশনে বসিরহাটের স্পেশাল মিষ্টি, নিজে হাতেই মেনু সাজালেন তারকা-সাংসদ

সংক্ষিপ্ত

বিয়ের পর এবার রিসেপশনে মাতলেন নুসরত রাত পোহালেই অনুষ্ঠান থিমের মোড়কে সেজে উঠছে পাঁচতারা হোটেল অভিনেতা থেকে নেতা, বাদ পরলেন না কেউই

বিয়ের পালা শেষ। এবার দেশে ফিরে শপথ গ্রহণের পর রিসেপশন নিয়ে ব্যস্ত নুসরত জাহান। শহরের বুকে ফিরে আসার পরই কলকাতার রিসেপশন নিয়ে জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন নব দম্পতি। আজই বিকেলে সেজে উঠবে শহরের পাঁচতারা হোটেল। রিসেপশনের নিমন্ত্রণের কার্ড বিয়ের আগেই পৌঁছে গিয়েছিল টলিউডের সকল তারকার কাছে। শুধু তারকারাই নন, সঙ্গে উপস্থিত থাকছেন নেতা মন্ত্রীরাও। উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী। বলিউডের বেশ কিছু তারকাকে নিজেই ফোন করে নিমন্ত্রণ জানিয়েছিলেন নুসরত। বৃহস্পতিবার আবারও খবরের শিরোনামে নুসরত জাহানের বিয়ে।

কলকাতার রিসেপশনকে ঘিরে পরিকল্পনা হাজার। বসিরহাটের সাংসদের রিসেপশনের মেনুতেও থাকছে নয়া চমক। মিষ্টি খেতে ভালোসাবেন নুসরত। তাই বসিরহাট থেকেই স্পেশাল মিষ্টি আসছে রিসেপশনে। থাকছে স্পেশাল মাখা সন্দেশ, আমের সন্দেশ। মেনুতে থাকছে ইতালিয়ান খাবার, সঙ্গে থাকছে বাঙালি সাবেকি পদের সম্ভার। ইলিশ, ভেটকির সহযোগে দেখা মিলবে বিরিয়ানিরও। নিরামিষ পদেরও আয়জন নেহাত কম নয় মেনুতে। নিজে হাতেই তিনি সাজালেন মেনু। নতুন পোশাক, আলোর রোশনাই ও আনন্দ আয়োজনে বিদেশের বিয়ের স্বাদ ফিরে আসবে বাংলায়। তবে সুদূরে নয়, কলকাতার বুকেই নব দম্পতিকে এবার আশীর্বাদ করবেন সকলে।

রিসেপশনে থাকছে থিম। নিখিলের ব্যবসার কথা মাথায় রেখেই সেজে উঠছে পাঁচতারা হোটেল। থাকছে সুতো, সেলাই মেশিন প্রভৃতি। তবে অন্দরমহলের সজ্জার রূপ কেমন তা প্রকাশ্যে আসবে রিসেপশন চলাকালীনই। ফলেই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যাস্ত এখন নায়িকা। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা