ক্যানভাসে ফুটে উঠল গৌতম বুদ্ধ, তুলিতে টান দিতেই ট্রোলিংয়ের শিকার সাংসদ-অভিনেত্রী নুসরত

Published : Dec 12, 2020, 01:17 PM IST
ক্যানভাসে ফুটে উঠল গৌতম বুদ্ধ, তুলিতে টান দিতেই ট্রোলিংয়ের শিকার  সাংসদ-অভিনেত্রী নুসরত

সংক্ষিপ্ত

রিল ভিডিও শেয়ার করেছেন নুসরত সাদা ক্যানভাসে ফুটে উঠেছে গৌতম বুদ্ধের ছবি মাত্র ৮ সেকেন্ডের এই ভিডিওতে ট্রোলিংয়ের শিকার হলেন সাংসদ-অভিনেত্রী একাধিক নেতিবাচক মন্তব্যে ভরে গিয়েছে নুসরতের সোশ্যাল মিডিয়া

অভিনয়ের পাশাপাশি সাংসদ হবার পর তার দায়িত্ব যেন আরও কয়েকগুণ বেড়েছে।  বসিরহাট লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হবার পর তিনি এখন সকলের প্রিয় সাংসদ। তবে সাংসদের  পাশাপাশি অভিনয়ওটাও সমান তালে চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী নুসরত জাহান। যতদিন যাচ্ছে ততই যেন সাইজ জিরো হচ্ছেন  সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। এককথায় বলতে গেলে সাইজ জিরোকে টলিপাড়ার ট্রেন্ডে নতুন করে নিয়ে এসেছেন নুসরত জাহান।

আরও পড়ুন-দেখতে দেখতে তিন পার, মাতৃত্বের ৩ মাস পূর্তিতে 'সেক্সি মাম্মা' কে আদুরে বার্তা রাজের...


সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি রিল ভিডিও শেয়ার করেছেন নুসরত।  যেখানে সাদা ক্যানভাসে ফুটে উঠেছে গৌতম বুদ্ধের ছবি।  বুদ্ধের ছবির পাশেই ছড়িয়ে রয়েছে পাতা, আর সেই পাতাতেই তুলির টান দিয়েছেন অভিনেত্রী। মুহূর্তের মধ্যে এই  ভিডিও ঘিরে কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।

 

 

মাত্র ৮ সেকেন্ডের এই ভিডিওতে ট্রোলিংয়ের শিকার হলেন সাংসদ-অভিনেত্রী। ট্রোলিং অফিসিয়াল নামে একটি প্রোফাইল থেকে কমেন্টে অভিনেত্রীকে কটাক্ষ করা হয়েছে। কোন শিল্পীর আঁকা ছবিক উপর ফটোগ্রাফ্রি চলছে, কেউ আবার লিখলেন, বুদ্ধর মুখে হলুদ রং কেন, নীল রং কেন দিলেন না। একাধিক নেতিবাচক মন্তব্যে ভরে গিয়েছে নুসরতের সোশ্যাল মিডিয়া। কিছুদিন আগে ফোটোশুটেও ট্রোলের মুখে পড়েছিলেন নুসরত। অপমানজনক মন্তব্যের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। এবারও তেমনটাই হল।সাংসদ অভিনেত্রী যে প্রেমে মজে আছেন, তা সোশ্যাল মিডিয়া পোস্টেই স্পষ্ট। সোশ্যাল মিডিয়ায় উঁকি মারলেই প্রেমের শীতল পরশ পাচ্ছেন সমস্ত ভক্তরা।


 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়