পাহাড়ের কোলে নিখিলকে নিয়ে টিকটকে মত্ত নুসরত, ফের ভাইরাল নেটদুনিয়ায়

Published : Jan 12, 2020, 09:58 AM ISTUpdated : Jan 12, 2020, 10:08 AM IST
পাহাড়ের কোলে নিখিলকে নিয়ে  টিকটকে মত্ত নুসরত, ফের ভাইরাল নেটদুনিয়ায়

সংক্ষিপ্ত

সুযোগ পেলেই নিখিলকে প্রেমের বার্তা দিয়ে চলেছেন নুসরত পাহাড়ের কোলে 'রব নে বানা দি জোড়ি'র গানের সঙ্গে টিকটক  মেতেছেন নুসরত-নিখিল পপর্কণ হাতে আরও একটি টিকটক ভিডিও প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল এই ভিডিও

টিকটক ভিডিও বানানোর ক্ষেত্রেও  জুড়ি মেলা ভার সাংসদ তথা টলি অভিনেত্রী নুসরতের। বাংলা সিনেমার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়তা রয়েছে এই সাংসদ অভিনেত্রীর। বিভিন্ন অনুষ্ঠানে নিজের ভিডিও শেয়ার করে  ইতিমধ্যেই তিনি জনপ্রিয়। বিয়ের আগে নিজের সম্পর্ক নিয়ে স্পিকটি নট ছিলেন তিনি। কিন্তু বিয়ের পর প্রকাশ্যেই প্রেম বিনিময়ে তিনি কিন্তু অনেকের থেকেই এগিয়ে রয়েছেন। সুযোগ পেলেই নিখিলকে প্রেমের বার্তা দিয়ে চলেছেন নুসরত। এবার আর একা নন  স্বামী নিখিলকে নিয়েই টিকটকে মজেছেন নুসরত।

আরও পড়ুন-আগামী বছরে ইদের চমক নিয়ে হাজির ভাইজান, খোদ জানালেন সলমন...

সম্প্রতি একটি টিকটক ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে পাহাড়ের কোলে 'রব নে বানা দি জোড়ি'র একটি গানের সঙ্গে টিকটক ভিডিওতে দেখা গেছে এই যুগলকে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে তার এই ভিডিওটি। দেখে নিন ভিডিওটি।

@nusratchirps

Mountains & Romace... best combo ever..!! #loveisintheair #tujhmerabdikhtahai nikhiljainoffcl

♬ original sound - smithrathod022

 

যদিও এই প্রথমবার নয়, সময় পেলেই স্বামী নিখিলকে নিয়ে টিকটকে চলে আসেন অভিনেত্রী। ভিডিওটি প্রকাশ্যে আসা মাত্রই হৈচৈ শুরু করে গিয়েছে নেটদুনিয়ায়। আর সেটি দেখা মাত্রই লাইক আর কমেন্টের বন্যা বয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। 

@nusratchirps

Love makes the world go round..

♬ original sound - akashhusain


একটা বছরের মধ্যে যেন জীবনটা পুরো বদলে গিয়েছে অভিনেত্রীর। সাংসদ থেকে টলি অভিনেত্রীর চারপাশে যাই হয়ে যাক না কেন  মাঝেমধ্যেই অভিনয় থেকে নিজেক দূরে সরিয়ে টিকটকে মেতে ওঠেন অভিনেত্রী। পপর্কণ হাতে আরও একটি টিকটক ভিডিও প্রকাশ্যে এসেছে। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

@nusratchirps

midnight hunger pangs... nikhiljain3324 tiktok_india #sundayspecial

♬ original sound - Ankush Saxena

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা