রাজের কাছে কেমন আছেন শুভশ্রী, প্রকাশ্যে আসা ভিডিও ভাইরাল

Published : Aug 29, 2019, 07:17 PM IST
রাজের কাছে কেমন আছেন শুভশ্রী, প্রকাশ্যে আসা ভিডিও ভাইরাল

সংক্ষিপ্ত

রাজ-শুভর রসায়ণ উষ্কে প্রকাশ্যে ভিডিও মুহুর্তে ভাইরাল হল নেট দুনিয়ায় রাজ তাঁর পরিণীতাকে নিজে হাতে রান্না করে খাওয়ালেন ছবির প্রমোশনে মুকিয়ে পরিচালক-অভিনেত্রী

না বাড়ির চৌহদ্দির মধ্যে নয়, প্রকাশ্যে রেস্তোরাতেই নিজের পরিণীতার জন্য রান্না করলেন রাজ। সেই ভিডিও শেয়ারও করলেন তিনি তাঁর নিজস্ব চ্যানেলে। আর তা প্রকাশ্যে আসা মাত্রই ভাইরাল হল নেট দুনিয়ায়। কী কারণে এই চমক, সবটাই খুলে বললেন রাজ চক্রবর্তী।

ভিডিও-টিতে দেখা যায়, সময় মতোই রাজের সঙ্গে দেখা করতে এসেছিলেন শুভশ্রী। হোটেলে ঢুকে সমানে ফোন করা। কিন্তু দেখা মিলল না বরের। এমনই সময় নিজেই এসে একজন ওয়েটর জানালেন, রেস্তোরার এক সেফ তাঁর বড় ভক্ত। তাই তিনি তাঁর আসার খবর পেয়ে রান্না করছেন। দয়া করে যেন তিনি টেস্ট করে দেখেন। ভক্তের ডাকে অবশেষে সারা দিলেন পরিণীতা। কিন্তু একি! সেফের বদলে যিনি ঢুকলেন তিনি আর কেই নন রাজ চক্রবর্তী। হাতে যত্ন করে সাজানো চাইনিজ।

আরও পড়ুনঃ আনলক পাসওয়ার্ড! প্রকাশ্যে এল ছবির প্রথম দুই পোস্টার

নিজের পরিণীতাকে এভাবেই যত্নে রাখতে পছন্দ করেন রাজ চক্রবর্তী। সেই কথা জানানোর সঙ্গে তিনি এও বললেন, বিশেষ কারণেই তিনি এই আয়োজন করেছেন। পরিণীতা ছবিতে অনবদ্য অভিনয় করেছেন শুভশ্রী। যা রাজের মন ছুঁয়ে গিয়েছে। তাই এইটুকু ভালোবাসা শুভর প্রাপ্তি ছিল। 

বিপরীতে শুভশ্রীও জানালেন যে তিনিও বেশ খুশি। এই সারপ্রাইজ পাওয়ার থেকেও বেশি খুশি এই ছবিতে কাজ করার সুযোগ পেয়ে। তবে খাবার চেখে দেখার পর শুভশ্রী স্পিকটি নট। কোনও কথাই তিনি বলতে চাইলেন না তার পর। 

আরও পড়ুনঃ টলি অভিনেত্রী কম, ইনস্টা স্টার-ই বেশি! সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন শর্মিষ্ঠা

এই ভিডিও প্রকাশ্যে আসার পরই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। আসলে এটি ছিল একটি প্রোমশন ভিডিও। পরিণীতা ছবি মুক্তির আগে দর্শকদের ও ভক্তদের এই ছবির সঙ্গে অতোপ্রতো ভাবে জড়িয়ে নিতে চান রাজ। তার জন্য তৈরি এটি। যেখানে রাজকে প্রশ্ন করেত দেখা গেল যে বাকিরা তাঁদের পরিণীতাকে কীভাবে রাখেন, তা জানাতেও বললেন সকলকে। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়