হবু স্বামী প্রসেনজিতের বাড়িতে সাতসকালে হামলা ঋতুপর্ণার, 'পারফেক্ট জুটি'র তকমা নেটিজেনদের

Published : Feb 20, 2022, 04:37 PM IST
হবু স্বামী প্রসেনজিতের বাড়িতে সাতসকালে হামলা ঋতুপর্ণার, 'পারফেক্ট জুটি'র  তকমা নেটিজেনদের

সংক্ষিপ্ত

 ভ্যালেন্টাইন্স ডে-র দিনই সকলকে চমকে দিয়ে এই সুখবর দিয়েছেন স্বয়ং বুম্বা দা।  খবরটা শুনে অনেকের চোখ কপালে উঠলেও এটাই সত্যি। ভ্যালেন্টাইন্স ডে-র দিন সকাল সকালই বিয়ের আমন্ত্রণ পত্র প্রকাশ্যে এনেছিলেন স্বয়ং বর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যা দেখা মাত্রই চক্ষু ছানাবড়া হয়েছিল নেটিজেনরা। এবার রবিবার সাতসকালেই হবু স্বামীর বাড়িতেই হামলা চালালেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ছুটির দিনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হলেন ঋতুপর্ণা (Rituparna Sengupta)। ঋতুপর্ণা ও প্রসেনজিৎ জুটি এখন নেটিজেনদের নজরে। রবিবার সকাল সকালই ঋতুপর্ণার সঙ্গে একটি ছবি শেয়ার করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবং দুজনের ছবি পোস্ট করে মজাদার ক্যাপশনে লেখেন, রকিকে সারপ্রাইজ দিতে কে হাজির দেখুন। অভিনেতার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে প্রসেনজিতের ( Prosenjit Chatterjee ) পোষ্য রকিকে কোলে নিয়ে আদর করছেন ঋতুপর্ণা। ছবি পোস্ট করা মাত্রই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

ফের বিয়ের সানাই বাজতে চলেছে টলিউডে। তবে এ যেমন তেমন বিয়ে, এবার টলি সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে গাটছড়া বাঁধছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। (Rituparna Sengupta)  ভ্যালেন্টাইন্স ডে-র দিনই সকলকে চমকে দিয়ে এই সুখবর দিয়েছেন স্বয়ং বুম্বা দা।  খবরটা শুনে অনেকের চোখ কপালে উঠলেও এটাই সত্যি। ভ্যালেন্টাইন্স ডে-র দিন সকাল সকালই বিয়ের আমন্ত্রণ পত্র প্রকাশ্যে এনেছিলেন স্বয়ং বর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যা দেখা মাত্রই চক্ষু ছানাবড়া হয়েছিল নেটিজেনরা। এবার রবিবার সাতসকালেই হবু স্বামীর বাড়িতেই হামলা চালালেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ছুটির দিনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ( Prosenjit Chatterjee ) বাড়িতে হাজির হলেন ঋতুপর্ণা (Rituparna Sengupta)। 

ঋতুপর্ণা ও প্রসেনজিৎ জুটি এখন নেটিজেনদের নজরে। রবিবার সকাল সকালই ঋতুপর্ণার (Rituparna Sengupta) সঙ্গে একটি ছবি শেয়ার করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবং দুজনের ছবি পোস্ট করে মজাদার ক্যাপশনে লেখেন, রকিকে সারপ্রাইজ দিতে কে হাজির দেখুন। অভিনেতার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে প্রসেনজিতের ( Prosenjit Chatterjee ) পোষ্য রকিকে কোলে নিয়ে আদর করছেন ঋতুপর্ণা। ছবি পোস্ট করা মাত্রই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।লাইক ও কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। কমেন্টে পারফেক্ট জুটি বলে তকমা দিয়েছেন নেটিজেনরা।

 

 

প্রসঙ্গত, ভালবাসা দিবসের দিনই সাড়ম্বরে বিয়ের ঘোষণা সারলেন টলিপাড়ার সুপারস্টার। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় বিয়ের নিমন্ত্রণপত্র শেয়ার করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।  ক্যাপশনে লিখলেন, সকলের নিমন্ত্রণ রইল। সপরিবারে আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিও। ভ্যালেন্টাইন্স ডে-র দিন বিয়ের ডিজিট্যাল কার্ড পোস্ট করেছেন টলি সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যেখানে লেখা রয়েছে, সবিনয় নিবেদন, মহাশয়, মহাশয়া বিগত তিন দশকেরও বেশি সময় ধরে আমরা একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পরে নতুনভাবে আপনাদের সামনে আসতে চলেছি। প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা। সমস্ত গুরুজনদের আশীর্বাদ আর ভালবাসা নিয়ে আগামীদিনের পথচলা শুরু করতে চাই। পাকা দেখা থেকে বিয়ের পুরো দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তার টিম হাট্টিমাটিম। এবং বিয়ের ঘটকালির দায়িত্বে রয়েছেন পল্লবী চট্টোপাধ্যায়। এবং তত্ত্বাবধানে রয়েছেন মোহর ও শর্মিষ্ঠা। ডিজিটাল নিমন্ত্রণ পত্রের জন্য ত্রুটি মার্জনীয়। বিনীত ও বিনীতা ( Prosenjit Chatterjee )  প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) । এখানেই শেষ নয়, বিয়ে সংক্রান্ত যে কোন তথ্যের জন্য কোনরকম লজ্জা না পেয়ে ফোন করুন মোহর ও শর্মিষ্ঠাকে। 

 

 

আরও পড়ুন-গোপন সঙ্গম নিয়ে নোংরা প্রশ্ন, বিবেকের প্রসঙ্গ উঠতেই সঞ্চালককে ধুয়ে দিলেন ঐশ্বর্য

আরও পড়ুন-সাদা বালিয়াড়িতে প্যান্ট ছাড়াই আনমনা শ্রাবন্তী,লো নেকের খাঁজে ভিড়মি খেলেন ভক্তরা

আরও পড়ুন-ফারহানের 'সহবাস সঙ্গী' কি অন্তঃসত্ত্বা, শিবানীর বিয়ের ছবি দেখেই শোরগোল বি-টাউনে

 

প্রসেনজিতের পোস্ট করা ডিজিটাল কার্ড দেখে সকলেরই চোখ কপালে। প্রেমদিবসের দিন বুম্বা দার থেকে অভিনব সারপ্রাইজ পেয়ে রীতিমতো আপ্লুত অনুরাগীরা।  প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ম্যানেজার হলেন মোহর। এবং দীর্ঘদিন ধরে ঋতুপর্ণা সেনগুপ্তর টিমের সঙ্গে যুক্ত রয়েছেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। অন্যদিকে বিয়ের ঘটকালি করছেন বুম্বাদার বোন পল্লবী চট্টোপাধ্যায়। সেটাও খোলসা করে জানিয়েছেন স্বয়ং প্রসেনজিৎ। তবে আসল বিষয়টা কী তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। সূত্র থেকে জানা যাচ্ছে রূপোলি পর্দায় ফের একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন 'প্রাক্তন' জুটি। নিজেদের আপকামিং ছবির ঘোষণাই অভিনব পদ্ধতিতে ঘোষণা করলেন অভিনেতা। ছবির পরিচালক সম্রাট শর্মা। তবে ছবির বিষয় নিয়ে কিংবা ছবির শুটিং ডেট নিয়ে কেউই মুখ খোলেননি, আপতত বিয়ের দিনক্ষণ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। 'প্রাক্তন' ছবি দিয়েই প্রায় দেড় দশক বাদে বড়পর্দায় কামব্যাক করেছিল টলিপাড়ার এই হিট জুটি।  এবার প্রেমদিবসে বিয়ের ঘোষণা সেরে সকলকে চমকে দিয়েছেন 'প্রাক্তন' জুটি। আপতত প্রসেনজিৎ ও ঋতুপর্ণার বিয়ে নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে।
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা