ভুয়ো পোস্টার থেকে অডিশান, ঋত্বিকের নাম জড়াতেই সতর্ক করলেন অভিনেতা

Published : Jun 07, 2020, 10:38 AM IST
ভুয়ো পোস্টার থেকে অডিশান, ঋত্বিকের নাম জড়াতেই সতর্ক করলেন অভিনেতা

সংক্ষিপ্ত

ওয়েব সিরিজে ঋত্বিক চক্রবর্তী কয়েকদিন ধরেই নেট দুনিয়ায় ভাইরাল পোস্টার এই সম্পর্কে কিছুই জানেন না অভিনেতা প্রতারণা থেকে সাবধান থাকার নির্দেশ অভিনেতার 

লকডাউনের মাঝে বিনোদন জগতের একটাই ভরসা, ওয়েব সিরিজ। একমাত্র সেখানেই মিলছিল নিত্য নতুন ছবি ও ওয়েব সিরিজ। অভিনেতা -অভিনেত্রীরাও এখন ঝুঁকে রয়েছেন সেই দিকেই। ফলে এমন সময় কোনও তারকা যে নতুন ওয়েব সিরিজে সই করবেন তা বলাই বাহুল্য। চিত্রনাট্য পছন্দ হলে অভিনেতাদের অভিনয়ে বাধা থাকেনা। ফলে ঋত্বিক চক্রবর্তীর নতুন ছবি আসছে সোশ্যাল প্ল্যাটফর্মে এমন খবরেও খুব একটা অবাক হননি কেউ। 

আরও পড়ুনঃ অবিকল যেন ঐশ্বর্য, যমজ বোনের ছবি প্রকাশে বিপাকে রাই সুন্দরী

রাতারাতি সেই পোস্টার ছড়িয়েও পড়ে। জল্পনার সূত্রপাত ঘটে এখান থেকেই। নিজের ছবি, অথচ ঋত্বিক চক্রবর্তী কিছুই জানে না। শুধু তাই নয়, পোস্টারে রয়েছে ঋত্বিকের ছবি, চলছে অডিশন. বেশ কয়েকদিন ধরে বিষয়টি লক্ষ্য করে সোযস্যাল মিডিয়ায় মুখ খুললেন অভিনেতা, সাফ জানিয়ে দিলেন তিনি এই বিষয় কিছুই জানতেন না। তাই প্রতারণা থেকে সাবধান থাকার পরামর্শও দিলেন তিনি। 

আরও পড়ুনঃ নিসর্গ ঘুর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি ফার্মহাউসে, হাতে ঝাঁটা নিয়ে সাফাইয়ে নামলেন সলমন

নিজের সোশ্যাল পাতায় সকলের উদ্দশ্যে ঋত্বিক লিখলেন- 'পোষ্টারটা সোশ্যাল মিডিয়ায় নজরে এসেছিল দিন কয়েক আগেই। ব্যাপারটা নিয়ে আমল দেওয়ার কিছু আছে বলে তখন মনে হয়নি। এখানে তো অনেকই নানাবিধ খেয়ালখুশ বালখিল্য টাইমপাস করেই । আজ শুনলাম এর জন্য নাকি অডিশান ও হচ্ছে। সত্যি মিথ্যে জানিনা। মিথ্যে হলে তো ল্যাটা চুকে গেল। কিন্তু যদি সত্যি অডিশান হয় তবে সবাই কে জানাতে চাই, আমি "রাই কৃষ্ণ পদাবলী " র সম্পর্কে কিছু জানিনা। এই প্রোজেক্ট র সঙ্গে যুক্ত কেউ,আমার সঙ্গে এই নিয়ে কোনো কথা বলেনি। ভবিষ্যতে তেমন কিছু হলে নিশ্চয়ই জানাবো। তার আগে সবাইকে অনুরোধ এই প্রোজেক্টে র অডিশান সম্পর্কে সতর্ক থাকুন।'

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা