পূরণ হল সঞ্জয় দত্তের মতো হাভেলি বানানোর ইচ্ছে, স্বপ্নের বাড়ির কথা জানালেন সম্রাট

Published : May 14, 2022, 08:54 AM IST
পূরণ হল সঞ্জয় দত্তের মতো হাভেলি বানানোর ইচ্ছে, স্বপ্নের বাড়ির কথা জানালেন সম্রাট

সংক্ষিপ্ত

সদ্য স্টার জলসার ইস্মার্ট জোড়ি রিয়েলিটি শো-তে স্ত্রীকে নিয়ে হাজির হয়েছিলেন সম্রাট। সেখানে এসে এমন কথা জানালেন তিনি। স্বপ্ন ছিল সঞ্জয় দত্তের মতো হাভেলি তৈরির। ছোট থেকেই সঞ্জয় দত্তের ভক্ত ছিলেন সম্রাট। স্বপ্ন ছিল শহর তিলোত্তমার বুকে তাঁর মতো একটি বাড়ি তৈরি করার। যেখানে থাকবে জিম, থাকবে শৌখিনতার ছাপ, থাকবে সকল স্বাচ্ছন্দ্য।

স্বপ্নের বাড়ি তৈরি করার ইচ্ছে থাকে অনেকেরই। কিন্তু, ইচ্ছে পূরণের জন্য কঠিন পরিশ্রম করেন সকলে। জমানো টাকার প্রায় অধিকাংশটাই খরচ করে ফেলতে দ্বিধা করেন না কেউ কেউ। এবারও সেই পথেই হাঁটলেন সম্রাট মুখোপাধ্যায়। নিজের স্বপ্ন পূরণ করতে সব সঞ্চয় অর্থ খরচ করে ফেলেছেন তিনি। এমনই জানালেন তাঁর স্ত্রী। 

সদ্য স্টার জলসার ইস্মার্ট জোড়ি রিয়েলিটি শো-তে স্ত্রীকে নিয়ে হাজির হয়েছিলেন সম্রাট। সেখানে এসে এমন কথা জানালেন তিনি। স্বপ্ন ছিল সঞ্জয় দত্তের মতো হাভেলি তৈরির। ছোট থেকেই সঞ্জয় দত্তের ভক্ত ছিলেন সম্রাট। স্বপ্ন ছিল শহর তিলোত্তমার বুকে তাঁর মতো একটি বাড়ি তৈরি করার। যেখানে থাকবে জিম, থাকবে শৌখিনতার ছাপ, থাকবে সকল স্বাচ্ছন্দ্য। দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে পূরণ হল। তৈরি হল তাঁর শখের বাড়ি। আর সেই বাড়ির কথাই সকলকে দানালেন সম্রাট। সঙ্গে সকলকে সেখানে যাওয়ার আমন্ত্রণও জানান।  

জানান, অনেক দুঃখের পর একটু সুখ এসেছে তাঁদের জীবন। পরিবারের অমত ময়নাকে বিয়ে করে নানা রকম সমস্যায় পড়তে হয়। ময়নার তিনবার গর্ভপাত হয়েছিল। তবে, একে অন্যের হাত শক্ত করে ধরে ছিলেন। অবশেষে জয় হয়েছে সেই ভালোবাসার। বর্তমানে দুই জমজ সন্তান রয়েছে তাঁদের। সন্তান, কাজ এক সঙ্গে সামলে চলেছেন ময়না। প্রতি মুহূর্তে সাপোর্ট পান সম্রাটের, এমনই জানান তিনি। সদ্য, পূরণ হল তাঁদের আরও এক স্বপ্ন। দীর্ঘদিন ধরে একটি স্বপ্নের রাজপ্রাসাদ তৈরির কথা ভেবেছেন। ছোট থেকেই সম্রাটের স্বপ্ন ছিল সঞ্জয় দত্তের মতো হাভেলি তৈরি। এবার দীর্ঘ প্রচেষ্টার পর তৈরি হল সেই বাড়ি। বর্তমানে, ভগবানের কৃপায় ভালোই আছেন তারা, এমনই জানান সম্রাট-ময়না। তবে, শো-তে এসে মজা করে ময়না বলেন, ‘এত বড় বাড়ি পরিষ্কার করাও বেশ ঝক্কির’। বেশ হ্যাপার বলেও জানান ময়না মুখোপাধ্যায়। বাড়িতে জিম, ছাদবাগান, আরাম, বিলাসিতা সবই আছে। সঞ্চয়ের সব অর্থ খরচ করতে একবারও ভাবেনি সম্রাট। আরামে থাকার জন্য এত বড় বাড়ি বানিয়ে দিয়েছে। কাঠের বিশাল সিংহদুয়ার খুললে প্রাসাদের মতো ঘর। সেখানে সাজানো শৌখিন জিনিস। আসবাব রয়েছে আধুনিক। সদ্য তারকার বাড়ি ঘুরে এসেছে সোনালী চৌধুরী। তিনিও নেট মাধ্যমে সম্রাট-ময়নার বাড়ির প্রশংসা করেন। তা দেখে তিনি নাকি মুগ্ধ হয়ে গিয়েছেন। 

আরও পড়ুন- 'কলকাতা ৭১' বদলাল কি বাইশে ? মৃণাল সেনের জন্মদিনে ফিরে দেখুন পরিচালকের ফ্রেমটা

আরও পড়ুন- পুতুলের সংসারের গল্প নিয়ে আসছে 'খেলনা বাড়ি', বহুদিন পর মুখ্যচরিত্রে ফিরছেন বিশ্বজিৎ

আরও পড়ুন- অনীক দত্তের 'অপরাজিত' ঠাঁই পায়নি নন্দনে, বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব সায়নীর
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়