শহরের বুকে চলছে ছবির শ্যুটিং, ছবি শেয়ারে বাড়ছে মিতিন মাসি-কে ঘিরে কৌতুহল

Published : Jul 21, 2019, 07:12 PM IST
শহরের বুকে চলছে ছবির শ্যুটিং,  ছবি শেয়ারে বাড়ছে মিতিন মাসি-কে ঘিরে কৌতুহল

সংক্ষিপ্ত

শুক্রবারই শুরু হয়েছে ছবির শ্যুটিং কোয়েল ছাড়াও ছবিতে একগুচ্ছ অভিনেতা  রাস্তায় চলছে ছবির শ্যুটিং ছবি শেয়ার করলেন পরিচালক

পুজোতেই প্রকাশ্যে আসতে চলেছে মিতিন মাসি। নতুন গোয়েন্দকে নিয়ে দর্শকের কৌতুহলের পারদ ক্রমেই বাড়িয়ে তুলতে একের পর এক ছবি পোস্ট করতে থাকেন কোয়েল মল্লিক ও পরিচালক অরিন্দম শীল। শুক্রবারই তরিঘড়ি শুরু হল মিতিন মাসি-র শ্যুটিং।  এবার আর পুজা বার্ষিকিতে নয়, মিতিন মাসি-র দেখা মিলবে সিলভার স্ক্রিনে। সেই খবর প্রকাশ্যে এসেছিল অনেকদিন আগেই। এবার সেট থেকেই ছবির শেয়ার করলেন কোয়েল ও অরিন্দম শীল।

আরও পড়ুনঃ সমস্ত চুল কেটে মাথা কামালেন চিত্রাঙ্গদা! কারণটা কী

টলি পাড়ায় নতুন গোয়েন্দ। মহিলা এই গোয়েন্দার লুকে কেমন মানাবে কোয়েল মল্লিককে, তা নিয়ে কৌতুহল ছিল সকলেরই মনে। তার মিমাংশা ঘটে বেশ কিছু দিন আগে। প্রকাশ্যে আসে কোয়েলের লুক। এবার সেট থেকেই ছবি শেয়ার। শুক্রবারই শহরের বেশ কয়েকটি জায়গায় শ্যুটিং হয়। ট্যাংরা, বিবেকানন্দ পার্ক প্রভৃতি এলাকায় জুড়ে লাইট ক্যামেরা অ্যাকশন। এখন বেশ কয়েকদিন এভাবেই চলবে শ্যুটিং। 

ছবিতে কোয়েল মল্লিক ছাড়াও রয়েছেন শুভ্রজিৎ চন্দ্র, রিয়া বণিক, বিনয় পাঠক, অরুনিমা ঘোষ প্রমুখদের। ছবির কাজ শেষ করা হবে আগামী মাসের মধ্যেই। তারপরই পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হয়ে যাবে। সেই সেট থেকেই কোয়েলের মেকাপ করার ছবি শেয়ার করলেন পরিচালক অরিন্দম শীল। যেখানে কোয়েলকে দেখা গেল ভিন্ন লুকে। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

৭২ ঘন্টার মধ্যে ‘ব্যান কালচার’ তুলে দেওয়ার যোগ্যতা আমার নেই: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Asha Bhosle Demise: সুচিত্রা সেন থেকে মুনমুন সেন, মা-মেয়ের জন্য গান আশা ভোঁসলের