খুচরো পয়সার কেন এতো চাহিদা, উত্তরের সন্ধানে পর্দায় হাজির অর্পিতা

Published : Jun 08, 2019, 03:42 AM ISTUpdated : Jun 08, 2019, 10:30 AM IST
খুচরো পয়সার কেন এতো চাহিদা, উত্তরের সন্ধানে পর্দায় হাজির অর্পিতা

সংক্ষিপ্ত

কেন প্রতি নিয়ত বেড়েই চলেছে খুচরো পয়সার চাহিদা উত্তর খুঁজতে এবার হাজির অর্পিতা চট্টোপাধ্যায় এবার পুলিশের ভূমিকায় বড় পর্দায় ফিরছেন নায়িকা সম্প্রতি ওয়েব সিরিজেও অভিষেক ঘটিয়েছেন

বড় পর্দায় ফিরছেন অর্পিতা চট্টোপাধ্যায়। তাঁর সাম্প্রতিক ছবি  ওনির-এর সঙ্গে। এই ছবি বক্স অফিসে সেভাবে প্রভাব না ফেললেও, থেমে থাকেনি অর্পিতা চট্টোপাধ্যায়ের পথ চলা। একের পর ফটো-শ্যুট, ফ্যাশন-শো-তে অংশ নেওয়া- বলতে গেলে অর্পিতা চট্টোপাধ্যায়ের রোজকার স্কেডিউলটা বেশ দীর্ঘ। ফের বড় পর্দার জন্য শ্যুটিং শুরু করছেন অর্পিতা। ছবির নাম 'রাইফেল'। তাঁর বিপরীতে রুদ্রনীল ঘোষ।

রূপক সাহার লেখা উপন্যার 'খুচরো পয়সা' গল্প অবলম্বণে তৈরি হচ্ছে এই ছবি। যেখানে অর্পিতা চট্টোপাধ্যায় অভিনয় করছেন পুলিশ অফিসারের ভুমিকায়। পরিচালক রাজর্ষি দে এই গল্প পড়া মাত্রই তা থেকে ছবি তৈরির সিদ্ধান্ত নেন। পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী এলাকা জুড়ে কেন এত খুচরো পয়সার প্রয়োজন? কী হয় এই ধাতু গলিয়ে? সেই রহস্য সমাধানেই পর্দায় এবার হাজির অর্পিতা চট্টোপাধ্যায়। ১১ই জুন থেকে শুরু ছবির শ্যুটিং। কলকাতা, হাওড়া, হুগলী জেলার বেশ কিছু অংশ জুড়ে চলবে ছবির শ্যুটিং। ছবিতে অপর এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছন কমলেশ্বর মুখোপাধ্যায়।

রহস্যের এতো সবে শুরু। এবার মিতিন মাসি আত্মপ্রকাশ করতে চলেছে ওয়েব সিরিজে। সেখানেও মুখ্য ভুমিকায় অভিনয় করছেন অর্পিতা। তবে সিনে পর্দায় যে মিতিন মাসি নিয়ে ছবি তৈরি হচ্ছে তাতে মুখ্য চরিত্রে থাকছেন কোয়েল মল্লিক। এখন দেখার কোন মিতিন মাসি কাকে কত গোলে হারায়।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা