তাঁর বাগদানের আংটি কত বড়! ছবি শেয়ার করে বোঝালেন শ্রাবন্তী

Published : May 19, 2019, 09:08 PM ISTUpdated : May 20, 2019, 08:45 AM IST
তাঁর বাগদানের আংটি কত বড়! ছবি শেয়ার করে বোঝালেন শ্রাবন্তী

সংক্ষিপ্ত

সোশ্যাল মিডিয়ায় বিয়ের আংটির ছবি শেয়ার করলেন শ্রাবন্তী কেমন দেখতে সেই আংটি দেখুন

একেই বলে ক্রমশ প্রকাশ্য। বিয়ে, তারপর হানিমুন, আর এবার পালা বিয়ের আংটির। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিই পোস্ট করলেন শ্রাবন্তী। বিয়ের আংটি বদলের দৃশ্য দেখা  না  গেলেও দেখা মিলল আংটি। বাঁ-হাতের আঙুলে জ্বলজ্বল করছে হীরের আংটি। ছবিটি দেখে প্রথমেই সকলের নজর আংটি-তে আটকে যেতে বাধ্য।

এখানেই শেষ নয়, বিয়ের পর পঞ্জাবী ঘরানার সাজে কেমন লাগছে শ্রাবন্তীকে? সে প্রশ্নের উত্তরও মিলছে এই ছবিতে। সবুজ কামিজ, হীরের নাকছাবি, গাঢ় লিপস্টিকে নববধূর নতুন স্টাইল স্টেটমেন্টও নজরে এলো। বেশ খোশ- মেজাজেই আছেন শ্রাবন্তী। বিগত কয়েকদিনের বৈবাহিক সফরের নানা ছবিতে তা প্রমাণ হয়ে যায়।  

এপ্রিল মাসের শুরু থেকেই টলিপাড়ার আনাকে-কানাচে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল শ্রাবন্তীর বিয়েকে কেন্দ্র করে। বিবাহ বিচ্ছেদের পর কেটেছিল মাত্র তিন মাস, তারই মাঝে এমন খবরে সৃষ্টি হয়েছিল জল্পনা। তবে সে কৌতুহল মেটান শ্রাবন্তী নিজেই। সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে প্রকাশ্য এনেছিল বিয়ের খবর। ঠিক একইভাবে হানিমুনের ছবিও শ্রাবন্তী এবং তাঁর স্বামী রোশন প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। 

এবার বিয়ের আংটির ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন তিনি। প্রসঙ্গত রোশন সিং-এর সঙ্গে সাত পাকে বাঁধা পরেন শ্রাবন্তী এপ্রিল মাসেই। তারপর থেকে তাদের  নতুন জীবনের নানান মুহুর্তের ছবি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তারা। রবিবার ভোট দেওয়ার মুহুর্তও বাদ পরেনি সেই তালিকা থেকে।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা