প্রকাশ্যে এলো শ্রাবন্তীর আরও এক অন্তরঙ্গ ছবি, কেমন আছেন নবদম্পতি

Published : May 28, 2019, 12:39 PM ISTUpdated : May 28, 2019, 01:07 PM IST
প্রকাশ্যে এলো শ্রাবন্তীর আরও এক অন্তরঙ্গ ছবি, কেমন আছেন নবদম্পতি

সংক্ষিপ্ত

সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি শেয়ার করলেন শ্রাবন্তী কেমন আছেন রোশন-শ্রাবন্তী

বিয়ের পর ভালোই আছেন শ্রাবন্তী। সেই ছবি অহরহই ধরা দিচ্ছে তার  সোশ্যাল পেজে। প্রায়সই নতুন জীবনের টুকরো কোলাজের দেখা মেলে তার সোশ্যাল প্রোফাইলে। শরীরচর্চা, ভোট দান, হানিমুন থেকে বিয়ের আংটি সব ছবিই ক্রমশ প্রকাশ্যে আসে সেখান থেকেই। হানিমুনের পালা শেষ। ফিরে এসে আবারও জীবনের স্বাভাবিক ছন্দে ফেরা। এরই মাঝে পুনরায় নিজের সম্পর্কের রসায়ণের ঘণিষ্টতাকে উষ্কে দিয়ে স্বামী রোশনের সঙ্গে তোলা একটি অন্তরঙ্গ ছবি শেয়ার করলেন নববধূ শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শ্রাবন্তীর পরনে বাঙালী কায়দায় পরা শাড়ি। আর রোশন দুধসাধা পাঞ্জাবীতে।

রোশনের সঙ্গে পাতা নতুন সংসারে ভালোই আছেন শ্রাবন্তী। গত এক মাসে নায়িকার জীবন সফরের চিত্রটা অনেকাংশে বদলে গিয়েছে। বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই নানা জল্পনা শুরু হয়েছিল টলিউড চত্বরে। বিবাহ বিচ্ছেদের পর কাটল না ছটা মাসও অথচ বিয়ে করে নিলেন শ্রাবন্তী! এমনই সব কান ফিসফিস করা সব কথা। কিন্তু তা কোথাও বাধ সাধেনি নবদম্পতির জীবনে। সময়ের সঙ্গে নিজেদের জীবনটা নতুন করে গুছিয়ে নিয়ে একসঙ্গে পথ চলা শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রাবন্তী ও রোশন। এই সিদ্ধান্তে তাঁদের পাশে ছিল শ্রাবন্তী পুত্র ঝিনুক।

রোশন সিং-এর সঙ্গে চণ্ডিগড়ে বিয়ে সারার পরই দম্পতি পাড়ি দেন ইন্দোনেশিয়ায়। সেখানেই বেশ কিছুদিন নিরিবিলিতে হানিমুন সারেন তারা। বিয়ে গোপনে সারলেও নিজের এনগেজমেন্ট রিং সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনেন শ্রাবন্তী। এবার এক ভিন্ন ছবি শেয়ার করলেন নিজের প্রোফাইলে। যা থেকে তাদের সম্পর্কের উষ্ণতা, রসায়ণের আভাস মিলছে সহজেই।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা