বিয়ের আগে হবু বরের সঙ্গে টিকটকে মাতলেন নুসরত

swaralipi dasgupta |  
Published : Jun 10, 2019, 03:19 PM IST
বিয়ের আগে হবু বরের সঙ্গে টিকটকে মাতলেন নুসরত

সংক্ষিপ্ত

সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পরেই দ্বিতীয় সুখবটা দিয়ে দিয়েছেন নায়িকা নুসরত জাহান। আগামী ১৯ জুন শাড়ি ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিয়ে করছেন নুসরত জাহান। তার ঠিক আগেই হবু বরের সঙ্গে টিকটকে মাতলেন  নুসরত।   

সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পরেই দ্বিতীয় সুখবটা দিয়ে দিয়েছেন নায়িকা নুসরত জাহান। আগামী ১৯ জুন শাড়ি ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিয়ে করছেন নুসরত জাহান। তার ঠিক আগেই হবু বরের সঙ্গে টিকটকে মাতলেন  নুসরত। 

নুসরত জাহানের সঙ্গে নিখিল জৈনের সম্পর্ক বেশিদিন নয়। সাংসদ নির্বাচিত হওয়ার পরেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা। কিন্তু ইতিমধ্যেই যে দুজনের মধ্যে বন্ধুত্ব ও প্রেম বেশ জমে উঠেছে, তা এই মজার টিকটক ভিডিও দেখলেই বোঝা যায়। 

প্রসঙ্গত, নুসরতের সঙ্গে নিখিলের আলাপ একটি শাড়ির বিজ্ঞাপন থেকে। পুজোর সময়ে আলাপ, তার পরে প্রেম। তারপরেই দুজনে বিয়ের সিদ্ধান্ত নেন।

কিন্তু এই শহরে বিয়ে করছেন না নুসরত। বলিউড সেলেবদের মতোই ডেস্টিনেশন ওয়েডিং করতে চলেছেন নুসরত ও নিখিল। আগামী ১৭ জুন ইস্তানবুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন নুসরত ও নিখিল। সেখানেই  ১৯ থেকে ২১-এর মধ্য়ে বিয়ের আসর বসবে নায়িকার। তবে এই বিয়ের অনুষ্ঠানে কেবল পাত্র পাত্রীর কাছের লোকজনই উপস্থিত থাকবেন। বিয়ের কোনও ছবি যাতে বাইরে ফাঁস না হয়ে যায়, সেই ব্যাপারেও ইস্তানবুলে কড়া নজর রাখা হবে। শোনা যাচ্ছে, বিয়ের শপিং প্রায় সেরে ফেলেছেন নুসরত। 
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা