সন্ধে নামার পরে সুবান-তিয়াশার প্রেমালাপ, 'নিখিল'কে ভুলে অন্য পথে 'শ্যামা'

Published : Nov 07, 2020, 04:15 AM IST
সন্ধে নামার পরে সুবান-তিয়াশার প্রেমালাপ, 'নিখিল'কে ভুলে অন্য পথে 'শ্যামা'

সংক্ষিপ্ত

অনস্ক্রিন স্বামীকে ছেড়ে অফস্ক্রিন স্বামীতেই মন 'শ্যামা'র  বরের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন তিয়াশা কখনও সাদা-কালো সন্ধে, কখনও আলোয় ভরা মুহূর্ত  সুহান-তিয়াশার রোম্যান্সে মজে অনুরাগীরা

নিখিলে মন নেই শ্যামার। নিজের আসল বরের দিকেই ঝুঁকেছেন তিয়াশা রায়। অধিকাংশ সময় কাটাচ্ছেন স্বামী সুবান রায়ের সঙ্গে। কৃষ্ণকলি ধারাবাহিকের অভিনেত্রী এখন অনস্ক্রিন স্বামীকে বেশি সময় না দিয়ে অফস্ক্রিন স্বামীকে নিয়েই ব্যস্ত। সুবানের সঙ্গে তাঁর ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। কেবল সুবানের সঙ্গেই তোলা ছবি নয়, নিজের ইনস্টাগ্রাম রিলসের জন্যও ভাইরাল হয়ে থাকেন তিয়াশা। তিয়াশা অর্থাৎ দর্শকের প্রিয় শ্যামার মত নম্র, ভদ্র মেয়ে কার না পছন্দ। 'কৃষ্ণকলি' ধারাবাহিকের শ্যামা যেকোনও পুরুষের জীবনসঙ্গী হওয়ার জন্য আদর্শ। অভিনেত্রী তিয়াশা রায়ের ভাইরাল হওয়া ভিডিও থেকে প্রকাশ পেল সেই কথা।

আরও পড়ুনঃ'ভালবাসা ডট কম'র তোড়া-ওম এবার দুই থেকে তিন, মা হতে চলেছেন মধুবনী

যব উই মেট ছবির ইয়ে ইশ্ক হায় গানের সঙ্গে রিল ভিডিও করেছেন তিয়াশা। সেই ইনস্টাগ্রাম রিল এখন ভাইরাল নেটদুনিয়ায়। সম্প্রতি তিয়াশার ওয়েস্টার্ন লুকে ঘাম ঝড়েছিল ভক্তদের। কপালে লম্বা তিলক, আটপৌঢ়ে শাড়ি, কোঁকড়ানো ঘন কালো চুল। শ্যামার এই রূপ যেন চোখে লেগে আছে সকল 'কৃষ্ণকলি' অনুরাগীদের। সেই রূপ কোথায় গেল। তিয়াশা রায়ের এমন অবতারই সাধারণত দেখে এসেছে সকলের। ভক্তদের মুগ্ধ করে এবার ভিন্ন অবতারে ধার দিলেন তিনি। নেই সেই লম্বা ঘন চুল, তার বদলে রয়েছে ছোট করে কাটা স্ট্রেট চুল। শাড়ি ভুলে তিয়াশা পোজ দিয়েছেন ডেনিম জিনস এবং লাল টিশার্টে। মেকআপও নেই মুখে।

 

 

এ যেন এক ভিন্ন তিয়াশা। শ্যামা রূপে ভক্তরা যেমন তাঁকে আপন করে নিয়েছে, তেমনই এই ওয়েস্টার্ন রূপেও তারা মুগ্ধ। আরও এক ভিডিওর জেরে ভাইরাল হয়েছিলেন তিয়াশা। পুজো শেষ হয়েছে দু'সপ্তাহ হয়ে গিয়েছে। তবুও পুজোর আবেগ এখনও যায়নি। সেই আবেগ আরও বেশি গাঢ় হল তিয়াশা রায়কে দেখে। মিরচির মীরের সঙ্গে বিজয়া দশমীর নাচে ব্যস্ত সকলের প্রিয় শ্যামা। সেই পুরনো ভিডিও ফের ভাইরাল হল নেটদুনিয়ায়। রসগোল্লার হাঁড়ি হাতে মীরের নাচ, তাল মিলিয়ে চলছে শ্যামা ওরফে তিয়াশার নাচও। যা দেখে ভক্তদের উত্তেজনা বেড়েছে দ্বিগুণ। 

 

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা
বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী