আর কোনও আশা নেই, সৌমিত্রের স্বাস্থ্য নিয়ে অলৌকিকেই ভরসা রাখছেন চিকিৎসকরা

Published : Nov 14, 2020, 09:44 PM IST
আর কোনও আশা নেই, সৌমিত্রের স্বাস্থ্য নিয়ে অলৌকিকেই ভরসা রাখছেন চিকিৎসকরা

সংক্ষিপ্ত

চিকিৎসায় আর সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁর শারীরিক অবস্থার  উন্নতি হয়নি সামান্য়তমও এবার কার্যত হাল ছেড়ে দিলেন চিকিৎসকরা পরিবারের লোকেদের আসতে বলা হল হাসপাতালে

আর কোনও আশা নেই। এবার হাল ছেড়ে দিলেন চিকিৎসকরা। গত ২৪ ঘণ্টার শারীরিক অবস্থার সামান্যতমও উন্নতি হয়নি সৌমিত্র চট্টোপাধ্যায়ের। চিকিৎসকরা বলছেন, আলৌকিক কিছু যদি ঘটে, তাহলে বিপদ কাটবে প্রবীণ অভিনেতার।

আরও পড়ুন: অযোধ্যায় জ্বলে উঠল ৫ লাখেরও বেশি প্রদীপ, অমিতাভের দীপাবলির শুভেচ্ছায় নয়া রেকর্ড

অক্টোবরের গোড়ার দিকে করোনা আক্রান্ত হন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁকে ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। তারপর থেকে কখনও একটু ভালো, তো কখনও আবার খারাপের দিকে। চল্লিশ দিন হয়ে গেল, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অভিনেতা। সেই লড়াই কি আদৌও কোনও কাজে আসবে! চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, এক মাসের বেশি সময় ধরে সৌমিত্রকে সুস্থ রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয় শুক্রবার। এরপর ২৪ ঘণ্টা কেটে গেলেও উন্নতির কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। এমনকী, চিকিৎসায়ও আর সাড়া দিচ্ছেন না ফেলুদা।

আরও পড়ুন: যেন সাক্ষাৎ মা কালী, বঙ্গতনয়াদের দীপাবলির সাজে হার মানল বলিউডের গ্ল্যামার

জানা গিয়েছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সুস্থ হয়ে ওঠা নিয়ে এখন অলৌকিকেই ভরসা রাখছেন চিকিৎসকরা। হাসপাতালে আসার জন্য খবর দেওয়া হয়েছে পরিবারের লোকেদেরও। এর আগে বুধবার অভিনেতার শ্বাসনালী অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। সেই অস্ত্রোপচার সফলও হয়। এরপর প্রথম পর্যায়ের প্লাজমা থেরাপির পর রোগীর আছন্নভাব ও অসংলগ্নতা অনেকটা কেটে যাবে বলে আশা করা হয়েছিল। কিন্তু তেমনটা আর হয়নি. উল্টে শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হয় আরও। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা