ভিন্নস্বাদে জন্মদিন পালন করলেন বিক্রম চট্টোপাধ্যায়, সোশ্যাল মিডিয়া জুড়ে সাধুবাদ

Published : May 18, 2019, 01:24 PM IST
ভিন্নস্বাদে জন্মদিন পালন করলেন বিক্রম চট্টোপাধ্যায়, সোশ্যাল মিডিয়া জুড়ে সাধুবাদ

সংক্ষিপ্ত

বিশেষ দিনে তাদের সঙ্গে কিছুটা মুহুর্ত জন্মদিন পালনে সঙ্গী ছিল ওরাই সাধুবাদ জানালো বন্ধু অঙ্কুশ

শুক্রবার অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে সকাল থেকেই শুভেচ্ছার বন্যা বইছিল সোশ্যাল মিডিয়ায়। বন্ধুর সঙ্গে ছবি পোস্ট করে তাকে অভিনন্দন জানানও অনেক তারকা। তবে দিনভোর বিক্রমের জন্মদিন পালনের পরিকল্পনাটা কী, তখনও অবদ্ধি প্রকাশ্যে আসেনি সেখবর।

তারকারা বিশেষ করে জন্মদিন পালনে পরিবার, ক্লাব, পার্টি, বন্ধু সবাইকেই কিছুটা সময় দেওয়ার চেষ্টা করেন। তবে তারই মাঝে ব্যতিক্রমও ঘটে। আর এমনই এক পদক্ষেপ নিলেন বিক্রম চট্টোপাধ্যায়। জন্মদিনের বেশ কিছুটা সময় এন.জি.ও-র শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন তিনি।

কেক কাটা থেকে সেলিব্রেশন, ছোট শিশুদের মুখে হাসি ফুঁটিয়ে পালন করলেন বিশেষ দিনটি। একে একে সকলের মুখে তুলে দিলেন কেকও। সবাইকে নিজের মতন করে কাছে টেনে নিয়ে তাদের দিনটিও বিশেষ করে তুললেন তিনি।

বিক্রমের এই পদক্ষেপ দেখে অঙ্কুশ জানালেন সাদুবাদ। সেই মুহুর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখলেন, তোমাকে নিয়ে গর্ব হয়, সারাজীবন এমনই থেকো। সঙ্গে জানান জন্মদিনের শুভেচ্ছাও।

শুধু অঙ্কুশ নয়, সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি প্রকাশ পাওয়া মাত্রই প্রশংসীত হন বিক্রম চট্টোপাধ্যায়। ভিডিওটিতে দেখা যায় বিক্রম সবার মুখে কেক তুলে দিচ্ছেন এবং বার বার জানতে চাইছেন আর কে বাকি, তার অনেক ভক্তই রিপোস্টে মজার ছলে লিখে ফেললেন-আমি বাকি।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা