বিহারের গঙ্গাতেই অস্থি বিসর্জন হবে সুশান্তের, মুম্বই থেকে পাটনায় পাড়ি অভিনেতার বাবার

Published : Jun 16, 2020, 11:34 AM IST
বিহারের গঙ্গাতেই অস্থি বিসর্জন হবে সুশান্তের, মুম্বই থেকে পাটনায় পাড়ি অভিনেতার বাবার

সংক্ষিপ্ত

পবন হংস শশ্মানেই সুশান্ত সিং রাজপুতের শেষকৃত্য সম্পন্ন হয়েছে  মৃত্যুর পর অভিনেতার অস্থি বিসর্জন হবে গঙ্গাতেই বিহারের গঙ্গাতেই ছেলের অস্থি বিসর্জন দেবেন বলে স্থির করেছেন সুশান্তের বাবা সেইমতোই মুম্বই থেকে পাটনায় উড়ে যাবেন  কেকে সিং রাজপুত

গতকাল বিকেলেই মুম্বইয়ের ভিলে পার্লের পবন হংস শশ্মানেই পঞ্চভূতে বিলীন হয়ে গেছেন বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার আগের দিন রাতেই ছেলেকে শেষবারের মতোন দেখতে পাটনা থেকে মুম্বইয়ে চলে এসেছে তার বাবা সহ পরিবারের অনেকে। সূত্র থেকে জানা গেছে মৃত্যুর পর অভিনেতার অস্থি বিসর্জন হবে গঙ্গাতেই। বিহারের গঙ্গাতেই ছেলের অস্থি বিসর্জন দেবেন বলে স্থির করেছেন সুশান্তের বাবা। সেই কারণেই  মুম্বই থেকে পাটনায় উড়ে যাবেন  কেকে সিং রাজপুত। সুশান্তের শেষকৃত্যের সময় তার বাবার সঙ্গে পরিবারের বেশ কয়েকজনকেই দেখা গিয়েছিল। তারাও একসঙ্গে ফিরে যাবেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন-'মানসিক অবসাদ থেকে আত্মহত্যার সিদ্ধান্ত আমিও নিয়েছিলাম' সুশান্তের মৃত্যুতে বিস্ফোরক বয়ান পার্নোর...

তার মরদেহ যেমন বিহারে পৌঁছায় নি।  সকলের কথা মতো সুশান্তের শেষকৃত্য মুম্বইতেই সম্পন্ন হয়েছে।  কিন্তু তার অস্থি তার আদি বাড়ি বিহারের গঙ্গাতেই দিতে চান অভিনেতার বাবা। বিহারের পূর্ণিয়া জেলায় সুশান্তের জন্ম। পড়াশোনাতে ছোট থেকেই খুব ভাল ছিলেন সুশান্ত। পড়াশোনাতে তুখড় হলেও মনের অদম্য ইচ্ছা ছিল অভিনেতা হওয়ার। সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং-এ সপ্তম স্থান অধিকার করেও মোটা মাইনের চাকরির আশা না করেও অনিশ্চিত ভবিষ্যৎ নিয়েই রূপোলি পর্দায় পা রাখেন সুশান্ত। অল্প কয়েকদিনের বলি কেরিয়ারে নিজের ছাপ রেখে গেলেন অভিনেতা।

আরও পড়ুন-সুশান্ত আর নেই, খবর পেতেই বুকভাঙা কান্নায় ভেঙে পড়লেন প্রাক্তন বাগদত্তা অঙ্কিতা...


করোনার আতঙ্কের মধ্যে লকডাউন পরিস্থিতিতে খুব বেশি জন সমাগম করা যাবে না বলেই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতেই সম্পন্ন হয়েছে তার শেষকৃত্য। বয়স তখন মাত্র ১৬। সেই ছোটবেলাতেই মাকে হারিয়েছেন অভিনেতা। তারপর থেকে মাকে খুব মিস করতেন তিনি।রূপোলি পর্দার ঝলকানি থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়েছেন অভিনেতা। অভিনেতার ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার উল্লেখ থাকলেও সুশান্তের মৃত্যুর সঙ্গে আর কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে মুম্বই পুলিশ। তদন্তের প্রয়োজনেই তার ফ্ল্যাটের সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে।  এমনকী সুশান্তের পরিচারিকাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আর্থিক সঙ্কটে তিনি আত্মহত্যা করেনি তার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে অভিনেতার অ্যাকাউন্ট ডিটেলস। সূত্র থেকে জানা গেছে, সুশান্তের মৃত্যুর সঙ্গে তার কোনও যোগ রয়েছে কিনা তা জানতে জিজ্ঞাসাবাদ করা হবে রিয়াকে।  এবং রিয়ার বয়ানও রেকর্ড করবে মুম্বই পুলিশ।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

OTT রিলিজ, জেনে নিন রণবীর সিং-এর 'ধুরন্ধর ২' আসছে কোন OTT-তে, রইল চমকপ্রদ তথ্য
Border 2 OTT Release: থিয়েটারের পর এবার OTT-তে সানি দেওল, জানুন মুক্তির দিন