সিনেমা ছেড়ে ওয়েবসিরিজে, ক্যামবাক সুস্মিতার

Published : Dec 11, 2019, 12:17 PM IST
সিনেমা ছেড়ে ওয়েবসিরিজে, ক্যামবাক সুস্মিতার

সংক্ষিপ্ত

তিনি আবারও পর্দায়ও ফিরতে চলেছেন সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি শেয়ার করেছেন সুস্মিতা ওয়েব সিরিজের শ্যুটিংও বেশ খানিকটা এগিয়ে গেছে ফিটনেস ফ্রিক অভিনেত্রী কবে ধরা দিতে চলেছেন পর্দায় আপাতত সেদিকেই তাকিয়ে দর্শক

রূপোলি পর্দা থেকে বিরতি নিয়েছেন প্রায় একদশক আগেই।  অভিনয় জগত ছেড়ে সংসারে মন দিয়েছিলেন তিনি। শুধু সংসার বললে বিষয়টা একটু ভুল হবে, সংসারের পাশাপাশি প্রেমটাও বেশ চুটিয়ে করেছেন অভিনেত্রী। তিনি হলেন প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন। আবারও তিনি  কামব্যাক করছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি শেয়ার করেছেন সুস্মিতা। সেখানেই তিনি এই সুখবরটি জানিয়েছেন। 

আরও পড়ুন-'ছপাক' ট্রেলার মঞ্চেই কেঁদে ফেললেন দীপিকা, মুহূর্তে ভাইরাল ভিডিও...

সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করা ছবিতে তিনি জানিয়েছেন,  'আমি অপেক্ষা করতে জানি। আমার জন্য আমার ভক্তরা ১০ বছর অপেক্ষা করেছেন। আমিও তাদের ভক্ত হয়ে গেছি। এতদিন ধরে তারা আমায় অনেক ভালবেসেছেন, প্রতিটি মুহূর্তে উৎসাহ দিয়েছন। আমি তাদের জন্য আবারও ফিরছি। আমি তোমাদের ভালবাসি।'

 

আরও পড়ুন-উন্মুক্ত বক্ষে হট লুকে বাজিমাত রিয়া'র, ছবিতেই মুগ্ধ নেটিজেনরা...

তবে বড়পর্দায় তিনি যে ফিরছেন না তা তিনি কিছুদিন আগেই জানিয়েছিলেন। বেশ কয়েকদিন আগে একটি শো-তে এসে সুমিস্তা নিজেই জানিয়েছিলেন, তিনি আবারও পর্দায়ও ফিরতে চলেছেন। ওয়েব সিরিজের শ্যুটিংও বেশ খানিকটা এগিয়ে গেছে। সম্ভবত সেই ছবির শ্যুটিং নিয়েই তিনি এখন ব্যস্ত রয়েছেন। ২০১৫ সালে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের 'নির্বাক' ছবিতে তিনি কাজ করেছিলেন। এছাড়াও বিভিন্ন ফ্যাশন শো-য়ের মঞ্চেও দেখা গিয়েছে তাকে। ফিটনেস ফ্রিক অভিনেত্রী কবে ধরা দিতে চলেছেন পর্দায় আপাতত সেদিকেই তাকিয়ে দর্শক।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অভিনেতা রণবীর কাপুরের পর ফের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের নজরে রণবীর সিং ও আয়ুষ শর্মা?
বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত