জন্মদিনের আগে রোমে উড়ে গেলেন ঐশ্বর্য, সঙ্গী অভিষেক ও আরাধ্যা

Published : Oct 31, 2019, 05:02 PM IST
জন্মদিনের আগে রোমে উড়ে গেলেন ঐশ্বর্য, সঙ্গী অভিষেক ও আরাধ্যা

সংক্ষিপ্ত

জন্মদিনের ঠিক আগের দিন রোমে উড়ে গেলেন ঐশ্বর্যা রাই বচ্চন মাত্র কয়েক ঘন্টা পরেই ৪৬ বছরে পা দিতে চলেছেন বচ্চন বধূ নামী ঘড়ির ব্র্যান্ডের সঙ্গে তার গাঁটছড়ার ২০ বছর সেলিব্রেশন করেছেন  ঐশ্বর্য পাপরাৎজির ক্যামেরায় ধরা পড়ার আগে নিজেই কিছু ব্য়ক্তিগত ফটোশুটও করেছেন

দীপাবলি উপলক্ষ্যে গ্র্যান্ড পার্টির আয়োজন করেছিলেন বচ্চন পরিবার। সেই রেশ কাটতে না কাটতেই  জন্মদিনের ঠিক আগের দিন রোমে উড়ে গেলেন ঐশ্বর্যা রাই বচ্চন। স্বামী অভিষেক এবং মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে এই বিশেষ দিনটির সেলিব্রেশন করছেন তিনি।

 আরও পড়ুন- আবারও স্য়োশাল মিডিয়ায় আক্রমণ, কু-মন্তব্যের মুখোমুখি স্বস্তিকা...

আর মাত্র কয়েক ঘন্টা পরেই ৪৬ বছরে পা দিতে চলেছেন বচ্চন বধূ। সূত্র  থেকে জানা গেছে , জন্মদিনকে আরও একটু স্পেশ্যাল করার জন্যই তিনি সবার থেকে আড়াল হয়ে প্রবাসে চলে এসেছেন। এবার একটি বিশেষ  জায়গায় জন্মদিন সেলিব্রেট করতে চলেছেন ঐশ্বর্য।  তারপর পুরো রোম শহরটাকে ঘুরে দেখবেন তারা। আগামী তিন দিনে ভ্যাটিকান সিটিতেও যাবার কথা শোনা গেছে।

আরও পড়ুন- কোজাগরী লক্ষী পুজোয় শুভেচ্ছাবার্তা মিমি ও সোহমের...

সম্প্রতি নামী বিদেশী কোম্পানীর ঘড়ির ব্র্যান্ডের সঙ্গে তার গাঁটছড়ার ২০ বছর সেলিব্রেশন করেছেন  ঐশ্বর্য। গতকালই তাদের একটি নতুন ব্র্যান্ডের উদ্বোধনও করেন প্রাক্তন বিশ্ব সুন্দরী। সেই অনুষ্ঠানের বেশ কিছু ছবিও ইতিমধ্যেই শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। পাপরাৎজির ক্যামেরায় ধরা পড়ার আগে নিজেই কিছু ব্য়ক্তিগত ফটোশুট ও করেছেন। লং গাউন আর তার সঙ্গে ন্যুড মেক আপে অসম্ভব সুন্দর লাগছিল অভিনেত্রীকে। 

 

 

ইভেন্ট চলাকালীন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা গেছে দৌঁড়ে এসে মাকে জড়িয়ে ধরেছে আরাধ্যা। মায়ের মতোন করেই গাউনে সেজেছিল আরাধ্যা। সেই মঞ্চেই দেখা গেছে অভিষককে। আপাতত অনুরাগ কাশ্যপের আপকামিং ছবি গুলাব জামুন ছবিতে অভিষেক এবং ঐশ্বর্যাকে দেখা যাবে।

 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অক্ষয় কুমারের কমেডি ফ্র্যাঞ্চাইজিতে বড় রদবদল! ভাগম ভাগ ২-তে নেই গোবিন্দা, অক্ষয়ের নতুন সঙ্গী কে?
বিমানবন্দরে মেজাজ হারালেন নাসিরুদ্দিন শাহ, সাংবাদিকদের প্রশ্ন শুনে রেগে লাল অভিনেতা