জানেন কী রণবীর কাপুরের দ্বিতীয় স্ত্রী আলিয়া ভাট? জেনে নিন প্রথম ভালবাসার নাম

Published : Jul 07, 2022, 11:17 PM IST
জানেন কী রণবীর কাপুরের দ্বিতীয় স্ত্রী আলিয়া ভাট? জেনে নিন প্রথম ভালবাসার নাম

সংক্ষিপ্ত

তিনি মজার ভঙ্গিতে আরও বলেন, "আমি এখনও আমার প্রথম স্ত্রীর সাথে দেখা করিনি, তাই আমি তার সাথে মাঝে মাঝে দেখা করতে আগ্রহী।" 

রণবীর কাপুর বিয়ের পর থেকেই খবরের শিরোনামে। যার কারণ কখনো তার ব্যক্তিগত জীবন আবার কখনো পেশাগত জীবন। রণবীর কাপুর আলিয়া ভাটের জুটিকে ভক্তরা খুব পছন্দ করেন। কিন্তু এরই মধ্যে সাম্প্রতিক ঘটনাগুলো মানুষকে হতবাক করেছে। কারণ রণবীরের প্রথম স্ত্রীর নাম সামনে এসেছে। মিডিয়া রিপোর্ট বলছে আলিয়া ভাট তার দ্বিতীয় স্ত্রী, তাহলে পুরো বিষয়টি কী, আজ এই প্রতিবেদনে জেনে নিন। 

মিডিয়ার সঙ্গে কথোপকথনের সময়, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাঁকে ভক্তদের কি কি পাগলামি সহ্য করতে হয়েছে। যার জবাবে অভিনেতা বলেন, "একটি মেয়ে ছিল যার সাথে আমি কখনও দেখা করিনি। কিন্তু আমার নিরাপত্তারক্ষী আমাকে বলেছিলেন যে সে একজন পণ্ডিতের সাথে এসেছে, সে আমার গেটে বিয়ে করেছে। সেখানে টিকা দেওয়া ছিল। গেটে কিছু ফুলও পড়েছিল। এটা আমার কাছে বেশ পাগলামির একটা চূড়ান্ত নমুনা।"

এর পরে, তিনি মজার ভঙ্গিতে আরও বলেন, "আমি এখনও আমার প্রথম স্ত্রীর সাথে দেখা করিনি, তাই আমি তার সাথে মাঝে মাঝে দেখা করতে আগ্রহী।" তার এই বক্তব্য এই মুহূর্তে আলোচনার বিষয়। একইসঙ্গে এ নিয়ে মজার প্রতিক্রিয়াও শেয়ার করছেন মানুষ।

উল্লেক্য, অভিনেতা দীর্ঘদিন পর দুটি দুর্দান্ত ছবি 'ব্রহ্মাস্ত্র' ও 'শমশেরা' দিয়ে বক্স অফিসে ঝড় তুলতে তৈরি। সম্প্রতি শামশেরা ছবির ট্রেলার প্রকাশিত হয়েছে। যা দর্শক খুব পছন্দ করেছে। এই ছবিতে রণবীরের সঙ্গে মুখ্য ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, রনিত রায়, বাণী কাপুর। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই অভিনেতার ছবির জন্য। 'শমশেরা' ছবিটি পর্দায় আসবে চলতি বছরের ২২শে জুলাই। একই সময়ে, 'ব্রহ্মাস্ত্র' মুক্তি পাবে ২০২২ সালের ৯ই সেপ্টেম্বর। 

২২ জুলাই সিনেমাহলে মুক্তি পেতে চলেছে শামশেরা। তাঁদের নতুন জুটি সম্পর্কে, রণবীর প্রথম থেকেই আশাবাদী ছিলেন। তিনি আশা করেছিলেন যে দর্শকরা তাঁকে এবং বাণীকে 'বল্লী' এবং 'সোনা' হিসাবে গ্রহণ করবে। অভিনেতা বলেন 'এটি অবশ্যই একটি নতুন জুটি এবং আমি আশা করি লোকেরা যখন ছবিটি দেখবে তখন আমাদের চরিত্রগুলিকে পছন্দ করবে। আমরা একসঙ্গে কয়েকটি গান শ্যুট করেছি এবং আমি আশা করছি যে এই গানগুলিও সবাই পছন্দ করবে। বাণী অনেক পরিশ্রম করেছেন ছবিতে এবং তিনি সমস্ত ভালবাসা এবং প্রশংসার দাবিদার।'

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI
Rashmika Mandana: বিজয়ের সঙ্গে চলছে বিয়ের প্রস্তুতি! রক্ষিতের সঙ্গে কেন সম্পর্ক ভেঙেছিল রশ্মিকা মন্দানা