পিতা-কন্যার রসায়ন, ছবি শেয়ার করে স্মৃতি উষ্কে দিলেন অমিতাভ বচ্চন

Published : Jun 28, 2019, 01:23 PM IST
পিতা-কন্যার রসায়ন, ছবি শেয়ার করে স্মৃতি উষ্কে দিলেন অমিতাভ বচ্চন

সংক্ষিপ্ত

মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন বিগ বি নিজের মেয়ের ছোটবেলার ছবি শেয়ার করে নিলেন ভক্তদের সঙ্গে কয়েকদিন আগেই ছোট্ট করিনা কাপুরের ছবিও শেয়ার করেছিলেন তিনি ছবি দেখে নেহাতই অস্বস্তিতে পড়লেন অমিতাভ কন্যা

বলিউড বিগ বি প্রতিনিয়তই নিজের প্রফাইলে ছবি শেয়ার করতে পছন্দ করেন। যারা তাঁর প্রফাইলে রয়েছেন তাদের কাছে এটি কোনও নতুন খবর নয়। শুধুই যে নিত্যদিনের কার্যকলাপের ছবি থাকে সেখানে এমনটা মোটেও নয়, সাদা কালো সময়ের স্মৃতিকে উষ্কে দিয়েও ছবি শেয়ার করেন তিনি। কিছুদিন আগে করিনা কাপুরের শৈশবের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি। এবার খোদ নিজের মেয়ে শ্বেতা বচ্চন নন্দার ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করলেন তিনি।

ছবিতে দেখা দেল পুলের পাশে অমিতাভ বচ্চন ছোট্ট শ্বেতা-কে নিয়ে ব্যস্ত। সাদা কালো এই ছবিতে ফুঁটে উঠল পিতা-কন্যার মধুর রসায়ণের ছবি। শুধু তাই নয়, বিগবি আবার লিখেও ফেললেন- 'একদিন কত ছোট ছিল, বুঝতেই পারিনি কখন বড় হয়ে গেল'।  তবে ছবি দেখে মোটেও খুশি নন তার মেয়ে। শ্বেতা প্রতিক্রিয়ায় জানিয়ে ফেললেন- 'হে ভগবান, পা, এটা খুব অস্বস্তিকর'। যদিও এই ছবির পরিপ্রেক্ষিতে অধিকাংশ ভক্তই লিখলেন, 'এতে অস্বস্তির কী আছে, বাবা-মেয়ের সম্পর্কই এটা'। 

অমিতাভ বচ্চন মাঝে মধ্যেই শ্বেতা, আরাধ্যা, অভিষেক, পরিবারের সদস্যদের সঙ্গে ছবি পোস্ট করেন। সেখানেই চোখে পরে হাজারো না দেখা, না জানা গল্প। কিছুদিন আগেই তাঁর পচ্ছন অনুযায়ী পোশাক পরেছিলেন শ্বেতা, সেদিনও তিনি শ্বেতার সঙ্গে তোলা ছবি শেয়ার করে নিয়েছিলেন ভক্তদের সঙ্গে।

 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব
যশবর্ধন আমার চেয়েও ভালো অভিনেতা হবে, ছেলেকে নিয়ে বিশেষ মন্তব্য গোবিন্দার