মাতৃহারা হলেন অনু মালিক, প্রিয় 'দাদিজান'-এর মৃত্যুতে আবেগঘন বার্তা আরমান-আমালের

Published : Jul 26, 2021, 05:06 PM ISTUpdated : Jul 26, 2021, 05:10 PM IST
মাতৃহারা হলেন অনু মালিক, প্রিয় 'দাদিজান'-এর মৃত্যুতে আবেগঘন বার্তা আরমান-আমালের

সংক্ষিপ্ত

 প্রয়াত হলেন সঙ্গীত পরিচালক অনু মালিকের মা বিলকিশ মালিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬। বার্ধক্য জনিত কারণে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।  স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর গত সপ্তাহে বিলকিশকে জুহুর আরোগ্য নিধি হাসপাতলে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবিবার, ২৫ জুলাই। অনু মালিকের মা-কে সান্তাক্রুজ কবরস্থানে সমাধিস্থ করা হয়েছে। তার মৃত্যুতে শোকের ছায়া গোটা মালিক পরিবারে। 

তপন বক্সী: প্রয়াত হলেন সঙ্গীত পরিচালক অনু মালিকের মা বিলকিস সরদার । তাঁর বয়স হয়েছিল ৮৬। অতীত দিনের  বিখ্যাত সঙ্গীত পরিচালক সরদার মালিকের স্ত্রী তিনি। তাঁর বড় ছেলে অনু ছাড়াও আবু এবং ডাব্বু বাকি এই দুই পুত্র সন্তানও হিন্দি সিনেমার সঙ্গীত জগতের সঙ্গে জড়িয়ে ছিলেন। এঁদের মধ্যে ডাব্বুর দুই ছেলে হিন্দি সিনেমার সঙ্গীত জগতে পা রেখেছেন এবং নাম কুড়িয়েছেন। তাঁরা হলেন অমাল মালিক এবং আরমান মালিক।

আরও পড়ুন-ছেলে নয়, মেয়েই চান নুসরত, মাথা নত যেন না করে গর্ভের সন্তান, ফেসবুক লাইভে কেন একথা বললেন হবু মা

 আরও পড়ুন-শিল্পা ঘুমিয়ে পড়লেই চলত শ্যালিকা শমিতার সঙ্গে দেদার পার্টি, বেফাঁস মন্তব্যে বিপাকে রাজ

আরও পড়ুন-শর্টস পরেই পায়ে হেঁটেই তিলোত্তমার আনাচে কানাচে মিমি, গোপন ভালবাসা উজার করে দিলেন নায়িকা

 

৮৬ বছরের বিলকিস  সরদার বার্ধক্য জনিত কারণে অসুস্থ ছিলেন বেশ কিছুদিন। স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর গত সপ্তাহে বিলকিশ সরদারকে জুহুর আরোগ্য নিধি হাসপাতলে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবিবার, ২৫ জুলাই। বিলকিস সর্দারকে  সান্তাক্রুজ কবরস্থানে সমাধিস্থ করা হয়েছে। তার মৃত্যুতে শোকের ছায়া গোটা মালিক পরিবারে। 

 

 

বিলকিস সরদারের দুই নাতি অমাল এবং আরমান মালিক তাঁদের ইনস্ট্রাগ্রামে প্রয়াত 'দাদিজান' এর প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্টও করেছেন। আরমান মালিক তাঁর ইনস্টাগ্রামে বেশ কিছু ভিডিও এবং ফটোগ্রাফ পোস্ট করে দাদিজান-এর উদ্দেশ্যে লিখেছেন,' আজ আমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমার দাদিজানকে হারালাম। আমার জীবনের আলো...এই ক্ষতি এখনও আমি ঠিক মেনে নিতে পারছি না...তোমাকে হারিয়ে আমার  শূন্যতাবোধকে আর কেউ বুঝতে পারবে না। আমার কাছে তুমি ছিলে পৃথিবীর সবচেয়ে মিষ্টি এবং মূল্যবান এক মানুষ। আমি ভাগ্যবান যে তোমার উষ্ণ সান্নিধ্য এবং ভালবাসা আমি অনেকদিন ধরে পেয়েছি। আল্লাহ, মাই অ্যাঞ্জেল ইজ নাউ উইথ ইউ...।'

 

 

 ইনস্টাগ্রাম পোস্ট করেছেন বিলকিস সরদারের আরেক নাতি অমাল মালিকও। অমাল লিখেছেন, 'প্রত্যেক রবিবারের ব্রেকফাস্টে আলু পরোটা আর ডিনারের পিৎজা পার্টির সঙ্গে তুমি...এভাবেই তুমি তোমার ছেলেদের এবং নাতিদের সঙ্গে বেঁচেছ। আজ তোমাকে নিয়ে যখন বেরলাম, তখন বৃষ্টি শুরু হয়েছিল। আমি আকাশের দিকে মুখ তুলে চেয়েছিলাম এবং হেসেছিলাম এই ভেবে যে, তুমি যেমন চেয়েছিলে, ঠিক সেভাবেই দাদাজির পাশে তুমি চির নিদ্রায় শায়িত হতে পেরেছ...।'

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

মর্দানি ৩ ছবিতে ভিলেনের চরিত্রে সকলের নজর কেড়েছেন ‘আম্মা’, জেনে নিন তাঁর আসল পরিচয়
OTT রিলিজ, জেনে নিন রণবীর সিং-এর 'ধুরন্ধর ২' আসছে কোন OTT-তে, রইল চমকপ্রদ তথ্য