সুরের হাত ধরে সুশান্ত সিং রাজপুতকে শ্রদ্ধা, নেপথ্যে এ আর রহমান

Published : Jul 22, 2020, 11:48 PM ISTUpdated : Jul 23, 2020, 02:24 AM IST
সুরের হাত ধরে সুশান্ত সিং রাজপুতকে শ্রদ্ধা, নেপথ্যে এ আর রহমান

সংক্ষিপ্ত

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে শ্রদ্ধার্ঘ্য মিউজিকাল ট্রিবিউট দেওয়া হল সুশান্তকে এ আর রহমানের গান দিয়ে শুরু করে রয়েছে শ্রেয়া ঘোষাল, সুনিধি চৌহান শ্রদ্ধা জানানোর ভিডিও দেখে আবেগেঘন অনুরাগীরা

সুরেলা শ্রদ্ধার্ঘ্য সুশান্ত সিং রাজপুতকে। দিল বেচারা ছবির গানে গানে তাঁকে ট্রিবিউট জানান হয়েছে। নেপথ্যে ছিলেন এ আর রহমান। দিল বেচারা ছবির সংগীত পরিচালনা করেছেন তিনি। এবার দিল বেচারার প্রতিটি গানের মাধ্যমে প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানালেন এ আর রহমান সহ, শ্রেয়া ঘোষাল, মোহিত চৌহান, জনিতা গান্ধী, সুনিধি চৌহান সহ অনেকে। সুরের এই শ্রদ্ধার্ঘ্যে সুশান্তকে আজীবন মনের মণিকোঠায় রেখে দিলেন রহমান। দিল বেচারা মুক্তি পেতে আর মাত্র একদিন। ২৪ জুলাই। অধীর আগ্রহে বসে আছে গোটা দেশ। 

আরও পড়ুনঃসুশান্তের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে নাকোচ রানির, এবার বঙ্গতনয়াকে তোপে দাগল সাইবারবাসী

ঠিক সন্ধে সাড়ে সাততটা নাগাদ মুক্তি পাচ্ছে ছবিটি।প্রেক্ষাগৃহে কোনও সুপারস্টারের ছবি মুক্তি পেলে যে উত্তেজনা সিনেপ্রেমীদের মধ্যে থাকে, তার চেয়ে কয়েক গুণ বেশি উত্তেজবনা রয়েছে সকলের মধ্যে। জন্ম কখন হবে আমাদের হাতে, তেমন মৃত্যুও আমাদের হাতে নয়। তবে জীবনটা বাঁচতে শেখার চেষ্টাটা আমাদের করে যেতে হয়। দিল বেচারার ট্রেলার জুড়ে এই কথাটি যেন বার বার কানে বাজছে। সুশান্তের এই সংলাপ যেন দাগ কেটে গেল মনে। সত্যিই তো জন্ম আমাদের হাতে নেই। 

আরও পড়ুনঃ'পেরেক নয় ফাঁস দেওয়ার দড়ি এনেছিল ওরা, দীপেশ খুন করেছে সুশান্তকে', ভাইরাল হল ভিডিও

চিত্রনাট্য অনুযায়ী, ছবির নায়িকা সঞ্জনা অভিনয় করেছেন কিজি বসুর চরিত্রে। ক্যান্সারে আক্রান্ত কিজি। তাঁর জীবনে আলোর রশনাইতে ভরে তুলল ম্যানি (সুশান্ত)। হলিউড ছবি দ্যা ফল্ট ইন আওয়ার স্টারসের হিন্দি রিমেক 'দিল বেচারা'। ইংরেজি ছবিটিতে শেষে মারা যায় ছবির নায়ক। মৃত্যুর আগে জীবনকে বাঁচার সমস্ত উপায় হেজেলকে শিখিয়েছিল গাস। এখানেও কিজিকে হাসতে শেখাল ম্যানি। কিজির পাশাপাশি চোখে জল নিয়ে হাসল সুশান্তের অগণিত ভক্তরা। ট্রেলারে দেখা গিয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং শাশ্বত চট্টোপাধ্যায়কেও। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অভিনেতা রণবীর কাপুরের পর ফের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের নজরে রণবীর সিং ও আয়ুষ শর্মা?
বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত