মালাইকার সঙ্গে সম্পর্ক নিয়ে কী বললেন অর্জুন

swaralipi dasgupta |  
Published : May 28, 2019, 04:57 PM IST
মালাইকার সঙ্গে সম্পর্ক নিয়ে কী বললেন অর্জুন

সংক্ষিপ্ত

অবশেষে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। বেশ কিছুদিন ধরেই বি-টাউনে জল্পনা চলছে, মালাইকা ও অর্জুন সম্পর্কে রয়েছেন। কান পাতলে শোনা যাচ্ছে, দুজনে নাকি খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধবেন।   

অবশেষে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। বেশ কিছুদিন ধরেই বি-টাউনে জল্পনা চলছে, মালাইকা ও অর্জুন সম্পর্কে রয়েছেন। কান পাতলে শোনা যাচ্ছে, দুজনে নাকি খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধবেন। তবে সম্পর্কের ব্যাপারে কেউই কোনওদিন মুখ খোলেননি সংবাদমাধ্য়মের সামনে। 

তবে এই প্রথম একসঙ্গে, কপোত কপোতী সংবাদমাধ্যমের সামনে এলেন। মালাইকার কটিদেশ জড়িয়ে ধরে অর্জুন পাপারাৎজিদের ক্যামেরায় ধরাও দিলেন। 

এর আগেও বেশ কয়েকবার পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছেন অর্জুন ও মালাইকা। তবে এবারে স্বেচ্ছায় নিজেরা ছবি তুললেন মালাইকা ও অর্জুন। এক সংবাদমাধ্যমের সামনে অর্জুন বললেন, "আমরা একসঙ্গে প্রকাশ্যে এলাম কারণ সংবাদমাধ্যম আমাদের সেই সম্মান দিয়েছে। সংবাদমাধ্যম সবাই আমাদের সম্মান করেছে, শ্রদ্ধা রেখেছে, সৎ-ও ভদ্রও থেকেছে। তাই জন্যই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করছি। "

তবে এখানেই শেষ নয়। তিনি আরও বলেছেন, "আমরা মিডিয়ার সঙ্গে কথা বলি। মিডিয়া আমাদের ছবি তুলছি। সেটাই খুব স্বাভাবিক। কিন্তু আমি বলব বাড়ির নীচে বসে থাকবেন না। এতে মনে হয় আমরা যেন লুকিয়ে রয়েছি। আমরা তো লুকিয়ে থাকি না। তাই সব কিছু স্বাভাবিক থাকুক।  আমি চাই না আমার জন্য প্রতিবেশীরা বিরক্ত হোক। 

তাহলে আশা করাই যায়, বলিউডে আরও এক তারকা দম্পতি খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Aamir Khan: নতুন বায়োপিকে আমির? এবার শার্ক ট্যাঙ্কের বিতর্কিত ব্যবসায়ীর চরিত্রে অভিনেতা
1000 Crore Club: হাজার কোটির ক্লাবে কোন কোন হিরো? রইল পুরো তালিকা