সাত পাকে বাধা পড়ার আগে কতজনকে ডেটিং করেছিলেন অজয় দেবগণ, জানুন

Published : Jun 07, 2019, 08:24 PM IST
সাত পাকে বাধা পড়ার আগে কতজনকে ডেটিং করেছিলেন অজয় দেবগণ, জানুন

সংক্ষিপ্ত

বিয়ের পর দীর্ঘ দিন ধরে সুখেই সংসার করছেন অজয় দেবগণ বিয়ের আগে বলিউডের কতজনকে ডেটিং করলেন তিনি বলিউডের কোন তারকা আত্মহত্যার চেষ্টা করেছিলেন তার জন্য সেভাবে প্রকাশ্যে না  এলেও এখন ভালোই আছেন শাহরুখ-কাজল  

দেখতে দেখতে কাটলো কুড়ি বছর। এখনও অক্ষত কাজল ও অজয় দেবগণ সম্পর্ক। বলিউডের এই জুটিকে সেভাবে কখনও প্রকাশ্যে নিজেদের সম্পর্ক জাহির করতে দেখা যায় না। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রকাশ্যে কোনও অনুষ্ঠানে, তাদের একসঙ্গে দেখা গেলেও তাদের সম্পর্কের রসায়ণ খুব একটা চর্চার বিষয় হয়ে ওঠেনি কখনই। মাঝে একবার শাহরুখ খানের বিপরীতে কাজলের অভিনয় নিয়ে নানান গুজব রটেছিল বি টাউনে। শোনা গিয়েছিল এই বিষয় নাকি আপত্তি জানিয়ে ছিলেন অজয়। যদিও সে প্রসঙ্গে রয়েছে কতটা সত্যতা, সে বিষয় যথেষ্ট সন্দেহ থেকেই যায়।

দুই তারকার জীবন নিয়েই একসময় প্রতিনিয়ত নানান খবর শোনা যেত এক সময়। কিন্তু এখন তারা স্থিত। ভালোই আছেন এই দম্পতি। কিন্তু প্রশ্ন হল অজয় দেবগণের জীবনে কি প্রথম প্রেমই কাজল ছিলেন, অবশ্যই উত্তর আসবে না। অনেকেরই হয়তো জানা নেই সেই খবর। তিনি অপরিচিত কেউ নন, খোদ বলিউড অভিনেত্রী রবিনা টন্ডন। তারই সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কে যুক্ত ছিলেন অজয় দেবগণ। তাদের সম্পর্কের জল এতদূর গড়ায় যে দুজনের মধ্যে বিবাদ সৃষ্টি হলে নাকি আত্মহত্যারও চেষ্টা করেছিলেন রবিনা। এখানেই শেষ নয়, পরবর্তিতে বেশ কিছু দিন করিশ্মা কাপুরের সঙ্গেও সম্পর্কে লিপ্ত থাকেন এই অভিনেতা। এরপর কাজলের সঙ্গে সম্পর্কে লিপ্ত হন অজয় দেবগণ। সেখানেই ইতি। এরপর দীর্ঘ দিনের সুখের সংসার তৈরি করা। পথ চলা একই সঙ্গে।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত
Rajpal Yadav: তিহার জেলে রাজপাল যাদব! নিজে গিয়েই করলেন আত্মসমর্পণ, নেপথ্যে কারণ কী?