পরিযায়ী শ্রমিকদের পাশে বলিউড, সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ভুমি

Published : Jun 24, 2020, 05:37 PM IST
পরিযায়ী শ্রমিকদের পাশে বলিউড, সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ভুমি

সংক্ষিপ্ত

পরিযায়ী শ্রমিকদের পাশে একাধিকবার দাঁড়িছেন বলিউড তারকারা কেউ নিয়েছে খাবারের দ্বায়িত্ব, কেউ ফিরিয়েছেন বাড়ি এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ভুমি  সকলের হাতে তুলে দিলেন পাদুকা 

পরিযায়ী শ্রমিকদের পাশে লকডাউনের পর থেকেই বিভিন্ন ভাব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বলিউডের তারকারা। তাঁদের মধ্যে অন্যতম নাম হল সোনু সুদ। লকডাউন ঘোষণার পর বিভিন্ন রাজ্য ভিনরাজ্যের পরিযায়ী শ্রমিকেরা আটকে পড়েন। সেখান থেকেই চলছিল তাঁদের অপেক্ষা। কিন্তু বেশ কয়েকদিন পর লকডাউন না ওঠায় বাড়ির পথে পা বারিয়েছিলেন তাঁরা। পথে সাহায্যের জন্য তারকারা কোথাও দিয়েছিলেন খাবার, কেউ আবার দিয়েছিলেন গামছা, জল। 

আরও পড়ুনঃ অজয়ের ছবি ফ্লপ করানোর পিছনে করণের ঘুষ, পুরনো কল রেকর্ডিং প্রকাশ্যে আসতেই বাড়ল বিপত্তি

তবে মাস গড়াতেই একের পর এক পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর খবর উঠে আসে। সেই মতই তাঁদের বাড়ি ফেরানোর জন্য উঠে পড়ে লেগেছেন সোনু সুদ। শুধু তিনিই নন, বেশ কিছু পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়েছিলেন খোদ অমিতাভ বচ্চন। তিনি প্রকাশ্যে আবেদন জানিয়েছিলেন পরিযায়ী শ্রমিকদের পাশে সাধ্যমত থাকার জন্য। সেই তালিকাতে নাম লিখিয়েছেন এবার ভুমি পেডনেকর। 

বাড়ি ফিরলেও হাতে নেই কাজ। যার ফলে রাজ্যে ফিরেও আর্থিক সমস্যার মুখে পড়তে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। সম্প্রতি ভুমি পেডনেকর গাজিয়াবাদের বেশ কয়েকটি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালেন ভুমি পেডনেকর। তুলে দিলেন সকলের হাতে পাদুকা। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত হয়ে এমন উদ্যোগ নিলেন ভুমি পেডনেকর। যদিও নিজে অভিনেত্রী এই বিষয় কোনও প্রচারই করেননি। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Asha Bhosle Unknown Facts: ২০-র বেশি ভাষায় গান, বন্ধুদের জন্য রান্না, আশা ভোঁসলে সম্পর্কে এই তথ্যগুলি জানেন?
Asha Bhosle Death: মেয়ের আত্মহত্যা থেকে ছেলের মৃত্যু, জীবন সংগ্রামে পরিপূর্ণ ছিল আশা ভোঁসলের জীবন