বিহারে বন্যা দুর্গতের পাশে বিগ-বি, বাড়িয়ে দিলেন সাহায্যের হাত

Published : Oct 10, 2019, 12:54 PM IST
বিহারে বন্যা দুর্গতের পাশে বিগ-বি, বাড়িয়ে দিলেন সাহায্যের হাত

সংক্ষিপ্ত

বন্যার জেরে ক্ষতিগ্রস্ত পাটনাসহ বিহারের একাধিক জায়গা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সেই অনুরোধেই সাড়া দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন অমিতাভ বচ্চন বিহারের বন্যা দুর্গতদের জন্য ৫১ লক্ষের অনুদান দেন তিনি

বন্যার জেরে ক্ষতিগ্রস্ত পাটনাসহ বিহারের একাধিক জায়গা। বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সেই অনুরোধেই সাড়া দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন অমিতাভ বচ্চন। বিহারের বন্যা দুর্গতদের জন্য ৫১ লক্ষের অনুদান দেন তিনি।

একাধিক বার সমাজকল্যানমূলক কাজে যুক্ত হতে দেখা গিয়েছে বিগ-বি কে। এবারেও একইভাবে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। বন্যার ফলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির পাশে দাঁড়িয়েছেন তিনি। একইসঙ্গে তাঁদের জন্য সহমর্মিতাও জানিয়েছেন তিনি। কথা দিয়েছে তাঁদের পাশে থাকারও। একইসঙ্গে বাকি সকলকেও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন তিনি।

এর আগেও বিহারে দু'হাজারের বেশি কৃষক পরিবারকে সাহায্য করেছিলেন অমিতাভ বচ্চন। সেই সময় স্যোশাল মিডিয়ায় নিজেই লিখেছিলেন তাঁর নিজের অভিজ্ঞতার কথা। বিগ-বি-র এই মানবিকতায় আপ্লুত বিহারের পরিবারগুলো।
 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বক্স অফিস কাঁপাতে আসছেন সানি দেওল, 'বর্ডার ২'-এর দেখা দেবেন নতুন অ্যাকশন ছবিতে
অক্ষয় কুমারের কমেডি ফ্র্যাঞ্চাইজিতে বড় রদবদল! ভাগম ভাগ ২-তে নেই গোবিন্দা, অক্ষয়ের নতুন সঙ্গী কে?