কোন মন্ত্রে নিজের যৌবন ধরে রেখেছেন জন আব্রাহাম, ফিটনেস সিক্রেট চমকে দেবে আপনাকে

Published : May 30, 2022, 06:41 PM IST
কোন মন্ত্রে নিজের যৌবন ধরে রেখেছেন জন আব্রাহাম, ফিটনেস সিক্রেট চমকে দেবে আপনাকে

সংক্ষিপ্ত

ফিটনেস ফ্রিক এই অভিনেতার সুঠাম চেহারাতেই কাত আট থেকে অষ্টাদশী।  বলিউডের এই হ্যান্ডসাম হাঙ্কের সিক্স প্যাকে অ্যাবসের জন্য  ছেলে থেকে মেয়ে সকলেই মরিয়া।  'জিসম' খ্যাত অভিনেতা জন আব্রাহামের ফিটনেস সিক্রেট জানার জন্য মুখিয়ে রয়েছেন। শরীরচর্চা থেকে ডায়েট, অ্যাকশন হিরো জনের সেক্সি সুঠাম ফিগারের রহস্য জানলে আপনিও অবাক হবেন। 

ফিটনেস ফ্রিক এই অভিনেতার সুঠাম চেহারাতেই কাত আট থেকে অষ্টাদশী।  বলিউডের এই হ্যান্ডসাম হাঙ্কের সিক্স প্যাকে অ্যাবসের জন্য  ছেলে থেকে মেয়ে সকলেই মরিয়া।  'জিসম' খ্যাত অভিনেতা জন আব্রাহামের ফিটনেস সিক্রেট জানার জন্য মুখিয়ে রয়েছেন। শরীরচর্চা থেকে ডায়েট, অ্যাকশন হিরো জনের সেক্সি সুঠাম ফিগারের রহস্য জানলে আপনিও অবাক হবেন।  বলিউডের ফিটনেস ফ্রিক অভিনেতা এবং হ্যান্ডসাম হাঙ্ক বললেই জন আব্রাহামের নামই সবার আগে চলে আসে। বলিউডের এই হ্যান্ডসাম হাঙ্কের সিক্স প্যাকে অ্যাবসের জন্য   ছেলে থেকে মেয়ে সকলেই মরিয়া। শরীরচর্চা থেকে ডায়েট দুটো বেশ সমানভাবে ফলো করেন জন। অভিনেতার মতে, জিমে গিয়ে ওয়ার্কআউট করার সময় না পেলেও ডায়েট এমন ফলো করা উচিত যাতে শরীরে বাড়তি ক্যালোরি বা চর্বি না জমা হয়।জনের মতে, একটি ফিট শরীরের জন্য ৬০ শতাংশ ডায়েট এবং ৪০ শতাংশ ওয়ার্কআউট সবথেকে জরুরি।

বলিউডের উচ্চশিক্ষিত অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে জন একজন হলেন জন আব্রাহাম অভিনয়ের বাইরে জন আব্রাহাম আদতে কেমন, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন নেটিজেনরা।ফিটনেস ফ্রিক এই অভিনেতার সুঠাম চেহারাতেই কাত আট থেকে অষ্টাদশী।  জনের ডায়েটে প্রচুর  প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফাইবার থাকে। প্রোটিনের জন্য দুধ, দই, স্প্রাউটস, মুসুর ডাল, সয়াবিন, আলু, গম, জোয়ার-বাজরা থাকে। ফাইবারের জন্য স্যালাড, সবুজ শাক-সব্জি এবং আপেল, কমলালেবু খান জন। ব্রেকফাস্টে সাদা ডিম, টোস্ট, বাদাম, ১ গ্লাস জুস খেতে পছন্দ করেন জন আব্রাহাম। দুপুরের খাবারে মুসুর ডাল, শাক-সব্জি, শাক এই জাতীয় খাবার খান। রাতের খাবের স্যুপ, স্যালাড, শাক-সব্জি খেতে পছন্দ করেন জন আব্রাহাম। সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন জিম মাস্ট। এবং নিয়ম মেনে শরীরচর্চা করেন অভিনেতা। নিয়মিত ওয়ার্কআউটের পাশাপাশি জন খেলাধূলাও করেন। এছাড়াও যোগা ও ধ্যান করেন অভিনেতা।

 

 

বরাবরই ব্যক্তিগত জীবনটা আড়ালে রাখতে পছন্দ করেন জন আব্রাহাম।  বলি অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ছিল জন আব্রাহামের। সম্পর্ক ভেঙে যাওয়ার পর ২০১৮ সালে প্রিয়া রাঞ্চলকে বিয়ে করেন জন। সবাইকে আড়ালে রেখে চুপিসাড়ে আমেরিকায় গিয়ে বিয়ে সেরেছিলেন জন এবং প্রিয়া। ২০১০ সালে জিমে প্রিয়ার সঙ্গে জনের প্রথম পরিচয় হয়। সেখান থেকেই প্রেমের সূত্রপাত। আর তারপরই বিয়ে। পার্টিতে যেতেও খুব একটা পছন্দ করেন না জন। নিজের কাজের বাইরে খুব একটা পার্টি নিয়ে দেখা যায়না তাকে। প্রিয়া পোষ্যকে নিয়ে নিজের পরিবারের সঙ্গ সময় কাটাতে ভালবাসেন জন আব্রাহাম।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অক্ষয় কুমারের কমেডি ফ্র্যাঞ্চাইজিতে বড় রদবদল! ভাগম ভাগ ২-তে নেই গোবিন্দা, অক্ষয়ের নতুন সঙ্গী কে?
বিমানবন্দরে মেজাজ হারালেন নাসিরুদ্দিন শাহ, সাংবাদিকদের প্রশ্ন শুনে রেগে লাল অভিনেতা