একসময় রাহুল গান্ধীকে ডেট করার ইচ্ছে প্রকাশ করেছিলেন বলিউডের এই অভিনেত্রী

Published : Jul 08, 2019, 05:43 PM ISTUpdated : Jul 08, 2019, 05:53 PM IST
একসময় রাহুল গান্ধীকে ডেট করার ইচ্ছে প্রকাশ করেছিলেন বলিউডের এই অভিনেত্রী

সংক্ষিপ্ত

রাহুল গান্ধীকে ভালো লাগে  রাহুল গান্ধীর সঙ্গে ডেট করতে চাই প্রকাশ্যেই এক সময় জানিয়ে ছিলেন এই নায়িকা বলিউডের কোন নায়িকার এই ইচ্ছে ছিল জানুন

রাহুল গান্ধীকে আমার ভালোলাগে, প্রকাশ্যেই এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন বলিউডের প্রথমসারির এই নায়িকা। রাজনীতির মঞ্চে থাকলেও তার ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। অনেকেই একবাক্যে স্বীকার করে থাকেন রাহুল গান্ধীকে তাদের ভালোলাগে। দেশ জুড়ে রাহুল গান্ধির এই জনপ্রিয়তা প্রথম থেকেই ছিল তুঙ্গে। ফলে এই খবর নতুন কিছু নয়। সেই তালিকা থেকে বাদ পড়েননি বলিউড স্টারও।

আরও পড়ুনঃ নতুন জল্পনা জাইরা ওয়াসিম-কে ঘিরে, বড় পর্দা থেকে বিদায় নিলেও দেখা যেতে পারে ছোট পর্দায় 

তবে ভক্তের তালিকায় যদি থাকে বেবো-র নাম, তবে বিষয়টা বেশ কৌতুহলের। রাহুল গান্ধীর ক্ষেত্রেও বিষয়টিও তাই হয়েছিল। বলিউডের বেবো এক সময় প্রকাশ্যেই এক সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছিলেন রাহুল গান্ধিকে তার ভালো লাগে। এদিন তাকে প্রশ্ন করা হয় কার সঙ্গে ডেট করার ইচ্ছে আছে করিনা কাপুরের, উত্তরে খানিক ভেবে জানিয়ে দেন তিনি রাহুল গান্ধীর কথা। মাঝে কেটে গেছে অনেকটা বছর, এই সময় নায়িকা বলিউডে পা রেখেছিলেন বেশ কিছুদিন হয়েছিল। তখনই এক সাক্ষাৎকারে এমনই ইচ্ছের কথা জানিয়েছিলেন তিনি।

শুধু তাই নয় তিনি জানান,- আমি এমন সিনেমা ব্যাকগ্রাউন্ড পরিবার থেকে এসেছি, তিনিও রাজনীতি ব্যাকগ্রাউন্ড পরিবার থেকে এসেছে, ফলেই আমাদের কথপোকথম ভালোই জমবে। এমনইটা মত ছিল করিনা কাপুরের। তবে এখন ছবিটা অনেকটা আলাদা। কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি, অন্যদিকে করিনা কাপুরও এখন সাইফ আলি খানের সঙ্গে সুখে সংসার করছেন। ফলেই তার রাহুল গান্ধীকে ডেট করার স্বপ্ন আর বাস্তবে রূপন্তরিত হয়নি। 

 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, সেরা কল্পকাহিনি চলচ্চিত্রের পুরস্কার জিতল ইরানি ছবি ‘মাডি ফুট’
Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি