কোয়ারেন্টাইনে আংরেজি মিডিয়াম অভিনেত্রী, মুম্বই থেকে দিল্লি ফিরলেন রাধিকা

Published : May 31, 2020, 06:17 PM IST
কোয়ারেন্টাইনে আংরেজি মিডিয়াম অভিনেত্রী, মুম্বই থেকে দিল্লি ফিরলেন রাধিকা

সংক্ষিপ্ত

মুম্বই থেকে বাড়ি ফিরলেন রাধিকা লকডাউনের চতুর্থদফার আগে বাড়ির পথে রাধিকা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বিমানবন্দর থেকে ছবি দিল্লিতে পা রাখতেই তাঁকে পাঠানো হল কোয়ারেন্টাইনে 

আংরেজি মিডিয়াম ছবির মধ্যে দিয়ে বলিউডে জনপ্রিয়তা অর্জন করে রাধিকা মদন। লকডাউনের আগে ইরফান খান অভিনীত এই ছবিই শেষ মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। লকডাউন এখনও চলছে, তবে আর নেই ইরফান, বলিউড হারিয়েছে ঋষি কাপুরকেও। সেই আংরেজি মিডিয়াম খ্যাত অভিনেত্রীই এবার বাড়ি ফিরে গেলেন কোয়ারেন্টাইনে। লকডাউনে মুম্বইয়ে আটকে ছিলেন রাধিকা। 

আরও পড়ুন-'ওয়ান-নাইট স্ট্যান্ড' দিয়েই প্রেমের শুরু, আমূল বদলে গিয়েছিল গোবিন্দ-র ভাগ্নের জীবন

চতুর্থ দফার লকডাউনের শেষে শিথিল হল দেশের বিমান পরিষেবা।  ২৬ মে  বিমান পরিষেবা চালু হতেই মুম্বই থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাধিকা মদন। দিল্লিতে মায়ের কাছে ফিরছেন তিনি, কিন্তু বিমান বন্দরে নামতেই বাড়ি ফেরা হল না। নিয়ম মেনেই কোয়ারেন্টাইনে পাঠানো হল রাধিকাকে। সেখানেই এখন ১৪ দিন রাখা হবে রাধিকাকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই কথাই জানালেন অভিনেত্রী। 

 

 

কোয়ারেন্টাইনে থেকে রাধিকা জানান, তিনি এমনভাবে এর আগে কোনও দিন বাড়ি ফেরেননি। বাড়ি ফেরার অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। চারপাশে চোখ মেলে দেখে অবাক হয়েছিলেন রাধিকা, এটাই কি ভবিষ্যত, সকলেরই মুখে মাস্ক, সতর্কতা তুঙ্গে। এই বিপর্যয়ের সময় কাছের মানুষের পাশে পাওয়া একান্ত প্রয়োজন, আর যেখানে মা থাকেন, সেটাই বাড়ি, তিনি বাড়ি ফিরতে পারছেন ভেবেই অনেক বেশি স্বস্তিতে রয়েছেন, অপেক্ষা মাত্র দুসপ্তাহের। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অক্ষয় কুমারের কমেডি ফ্র্যাঞ্চাইজিতে বড় রদবদল! ভাগম ভাগ ২-তে নেই গোবিন্দা, অক্ষয়ের নতুন সঙ্গী কে?
বিমানবন্দরে মেজাজ হারালেন নাসিরুদ্দিন শাহ, সাংবাদিকদের প্রশ্ন শুনে রেগে লাল অভিনেতা