সারা বছর যোগ দিবস পালন করেন এই বলিউড তারকারা

Indrani Mukherjee |  
Published : Jun 21, 2019, 11:44 AM ISTUpdated : Jun 21, 2019, 11:52 AM IST
সারা বছর যোগ দিবস পালন করেন এই বলিউড তারকারা

সংক্ষিপ্ত

বলিউড সেলিব্রিটিরা সর্বদাই ফিটনেস-ফ্রিক যোগাভ্যাসের গুরুত্ব অস্বীকার করেন না কেউই এঁদের কাছে সারা বছরই যোগ দিবস আন্তর্জাতিক যোগ দিবসে সামিল তারকারাও

বলিউড সেলিব্রিটিরা সর্বদাই ফিটনেস-ফ্রিক। শরীরের যত্নে জিম বা জুম্বার পাশাপাশি যোগাভ্যাসের গুরুত্ব অস্বীকার করেন না কেউই। তাই এই আন্তর্জাতিক যোগ দিবসের দিনে যোগাভ্যাসে সামিল হয়েছেন বলিউড তারকারাও। 

শিল্পা শেট্টি- বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি তাঁর ফিটনেস -এর জন্য বিশেষভাবে পরিচিত। নিজের তারুণ্য ধরে রাখতে যোগই যে ওপেন সিক্রেট সেকথা সকলেরই জানা। সম্প্রতি শিল্পা তাঁর নিজস্ব একটি যোগাভ্যাসের সিডি এবং ইন্টারনেটে সম্প্রতি যোগ অ্যাপ্লিকেশনের সিডি প্রকাশ করেছেন।

মালাইকা অরোরা- শিল্পার পরই ফিটনেস ক্যুইন হিসাবে যাঁর নাম মনে আসে তিনি হলেন মালাইকা। মালাইকা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নানারকম যোগের ছবি ও ভিডিও শেয়ার করেন। সম্প্রতি মুম্বইতে মালাইকা 'ডিভা যোগ' তাঁর একটি নিজস্ব উদ্যোগ চালু করেছেন।

করিনা কাপুর খান- একথা সকলেরই জানা যে বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানও ফিটনেস নিয়ে যথেষ্ট সচেতন। তাই শরীর সুস্থ রাখতে বেবো কিন্তু নিয়মিত যোগাভ্যাস করেন। 

জ্যাকলিন ফার্নান্ডেজ- জ্যাকলিন একদিকে যেমন সৌন্দর্য সচেতন, তেমনই পাশাপাশি কিন্তু স্বাস্থ্য সচেতনও বটে। জ্যাকলিনও তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রায়শই যোগাভ্যাসের ছবি পোস্ট করেন।

বিপাশা বসু- বঙ্গ তনয়া বিপাশা যে কতখানি ফিটনেস ফ্রিক তা তাঁর কঠিন কঠিন কসরৎ দেখলেই বোঝা যায়। যোগের সঙ্গে তাঁর সখ্যতা যে বহুদিনের তা তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকেই বোঝা যায়। 

কঙ্গনা রানাওত- কঙ্গনা একবার একটি সাক্ষাতকারে জানিয়েছিলেন যে, তিনি খুব ছোটবেলা থেকেই যোগের সঙ্গে যুক্ত। নিজের বিভিন্ন যোগের ছবি তিনিও প্রায়শই শেয়ার করেন নায়িকা। 

অমিতাভ বচ্চন- সবার শেষ কিন্তু সবথেকে গুরুত্বপুর্ণ স্থানে রয়েছেন বলিউডের শাহেনশাহ। বয়স হার মেনেছে তাঁর মনের ইচ্ছার কাছে। এই বয়সে এসেও যোগে হাত তিনি ছাড়েননি। এখনও নিয়মিত যোগাভ্যাসের মধ্যেই রয়েছেন তিনি। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অভিনেতা রণবীর কাপুরের পর ফের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের নজরে রণবীর সিং ও আয়ুষ শর্মা?
বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত