প্রয়াত অমিতাভের বেগম, শেষ দেখা গুলাবো সিতাবো ছবির ফ্রেমে, চিরনিদ্রায় ফারুখ জাফর

Published : Oct 17, 2021, 08:20 AM IST
প্রয়াত অমিতাভের বেগম, শেষ দেখা গুলাবো সিতাবো ছবির ফ্রেমে, চিরনিদ্রায় ফারুখ জাফর

সংক্ষিপ্ত

বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন প্রবীণ অভিনেত্রী  ফারুখ জাফর। কেরিয়ারের শুরুতে নয়, বরং বেশ কিছুটা সময় পেড়িয়ে ৪০-এর পর অভিনয় জগতে তাঁর হাতেখড়ি। 

চার দশকের কেরিয়ার। অভিনয়ের সঙ্গে পথচলা শুরু সেই আশির দশক থেকে। ধিরে ধিরে পরিস্থিতির সঙ্গে বদলেছে চরিত্র, বদলেছে অভিনয়ের মান, দিন দিন তিনি যেন আরও দর্শক মনে জায়গা করে নিচ্ছিলিলেন তাঁর স্পেশ্যাল উপস্থিতিতেই। শাহরুখ সলমন থেকে শুরু করে অমিতাভ বচ্চন, তাঁর সঙ্গে ফ্রেম শেয়ার করেননি এমন স্টারের সংখ্যাই যেন কম। 

বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন প্রবীণ অভিনেত্রী  ফারুখ জাফর। কেরিয়ারের শুরুতে নয়, বরং বেশ কিছুটা সময় পেড়িয়ে ৪০-এর পর অভিনয় জগতে তাঁর হাতেখড়ি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। অবস্থার অবনতী ঘটলে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নি-শ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে বলিউডে শোকের ছায়া।

১৯৮১ সালে উমরাও জান ছবি থেকে অভিনয় জগতের পথ চলা শুরু। সেখানেই তাঁকে রেখার মায়ের ভূমিকাতে দেখা যায়। এরপর সুলতান থেকে শুরু করে স্বদেশ, এমন কি গুলাবো সিতাবো-র মত ছবিতে তিনি সকলের মন জয় করেছেন। পেয়েছেন একাধিক পুরষ্কারও। তাাঁর মৃত্যুর খবরে নেট দুনিয়ায় শোকের ছায়া। 

       

 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Sobhita Dhulipala: বিয়ের প্রথম বছরে মাত্র একমাস দেখা হয়েছে নাগার সঙ্গে, অকপট শোভিতা
Kriti Sanon: রাখিবন্ধনের বিজ্ঞাপন বিতর্কে মুখ খুললেন কৃতি, কী বললেন নায়িকা?