দিনে মাত্র তিনবার মিলপ্ল্যান, কড়া ডায়েটে ফিগার মেনটেইন সোনামের

Published : Jun 07, 2020, 01:09 PM IST
দিনে মাত্র তিনবার মিলপ্ল্যান, কড়া ডায়েটে ফিগার মেনটেইন সোনামের

সংক্ষিপ্ত

দিনে তিনবার খেয়ে থাকেন সোনাম দেহের মেদ ঝরিয়ে এখন তিনি স্টানিং ডিভা শরীরচর্চার সঙ্গে কড়া ডায়েটে নজর দিয়ে থাকেন সোনাম তবে ঋতুপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদল ঘটে মেনুর 

সোনাম কাপুর চলচ্চিত্র জগতে আসার আগে মোটেও ছিলেন না স্লিম। তাঁর ওজন কমানোর কথা প্রথম মাথায় আসে, যখন তিনি বলিউডে পা রাখার প্ল্যানিং করছিলেন। তবে থেকেই খাবার নিয়ে সচেতন সোনাম কাপুর। নিজের খাবারের মেনুতে কখনও তিনি চিট করেন না। সোনামের ডায়েট প্ল্যানে তাই নেই কোনও চিট ডে। তবে প্রতিমাসে তিনি বদলে থাকেন তাঁর ডায়েট প্ল্যান, স্বাদের একঘেয়েমি কাটানোর জন্য। 

সোনামের তিন বেলার মিলে থাকে-

ব্রেকফাস্টঃ আধ কাপ ফল, যাতে থাকে আম, বেরি,  অ্যাভকাডো টোস্ট, আমন্ড দুধে কফি
লাঞ্চঃ আফকাপ ভাত, ৭৫ গ্রাম ভাপা স্যালমন, গ্রিল্ড ফিস, এক কাপ সব্জি
ডিনারঃ বাড়িতে তৈরি স্যুপ, আধকাপ সব্জি তরকারি, আফ কাপ রান্না করা আলু বা ভাত বা নুডলস 

আরও পড়ুনঃ পেছন থেকে দীপিকার ধমক, আয়ুষ্মানের সঙ্গে ভিডিও কল কাটলেন রণবীর, ভাইরাল ভিডিও

সোনাম রাতে খাবার খেয়ে থাকেন সাড়ে সাতটার মধ্যে। সারা দিনে পর্যাপ্ত পরিমাণে জল পান করেন ও নিয়মিত শরীরচর্চা করে থাকেন। সকলের নজরে এখন তিনি হট ডিভা। তাঁর ফিগার ধরে রাখার রহস্যের পেছনে থাকা কড়া ডায়েট প্ল্যানের কথা প্রথম প্রকাশ্যে আনেন তাঁর নিউট্রেশনিস্ট। দিনে তিনবারের বেশি কখনও খান না সোনাম। পাশাপাশি বাইরের খাবারে সোজা না। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বনসালির স্বপ্নের প্রজেক্টে কীসের বাধা? কেন আটকে আছে Love and War ছবির কাজ?
উদয়পুরে চলছে গ্রান্ড ওয়েডিং সেলিব্রেশন, বিজয়-রশ্মিকার বিয়ের মেনুতে থাকছে কী কী?