চিনতে পারছেন এই খুদেকে, বলি থেকে হলি দাঁপিয়ে বেড়াচ্ছেন হট ডিভা

Published : Apr 12, 2022, 03:02 PM IST
চিনতে পারছেন এই খুদেকে, বলি থেকে হলি দাঁপিয়ে বেড়াচ্ছেন হট ডিভা

সংক্ষিপ্ত

বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া সদ্যই মা হয়েছেন। মা হওয়ার পর থেকেই সর্বদাই তিনি শিরোনামে, আসলে কীভাবে শিরোনামে থাকতে হয় তা মনে হয় প্রিয়ঙ্কার থেকে ভাল আর কেউ জানেন না। নেটিজেনদের নজর কাড়তে কিছু না কিছু করেই চলেছেন  প্রিয়ঙ্কা চোপড়া। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পুরোনো দিনের ছবি শেয়ার করে ছেলেবেলায় ফিরে গিয়েছেন প্রিয়ঙ্কা। ছবি দেখে চিনতে দায় এখানে কোনটা প্রিয়ঙ্কা। এই ছোট্ট খুদেই এখন বলি-হলি দাঁপিয়ে বেড়াচ্ছে। ছবি পোস্ট করা মাত্রই নিমেষে ভাইরাল হয়েছে।  

প্রিয়ঙ্কার পোস্ট করা ছবিতে মা ও দিদার সঙ্গে বসে রয়েছেন গ্লোবাল আইকন। ছোটবেলার ছবির সঙ্গে একটি মন ছুঁয়ে যাওয়া ক্যাপশন দিয়েছেন দেশি গার্ল। যেখানে লেখা রয়েছে,  আজ আমার ন্যানির জন্মদিন। আমার মা ও বাবা যখন ডাক্তারি পড়াশোনা নিজেদের কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকত তখন এই দিদাই আমায় বড় করে তুলেছে ।  আমার বড় হওয়ার পিছনে দিদার অনেক বেশি অবদান রয়েছে। আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে আমার জীবনে অনেক শক্তিশালী মাতৃত্ব ছিল। আমি তোমাদের সকলের জন্য অনেক  অনেক কৃতজ্ঞ। তোমাকে সবসময় মিস করি নানী। প্রিয়ঙ্কার এই আদুরে বার্তা মুহূর্তে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

চলতি বছরের  ২২ জানুয়ারি সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। মা  হওয়ার পর থেকেই প্রিয়ঙ্কাকে ঘিরে অনুরাগীদের কৌতুহল তুঙ্গে। হলিউডের পপ তারকা নিক জোনাস এবং বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়াকে নিয়ে সবসময় সরগরম পেজ থ্রি-র পাতা। কীভাবে নেটিজেনদের নজর কাড়তে হয় তাতে বেশ সিদ্ধহস্ত দুজনে। তাদের সন্তানকে একঝলক দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা, এখানেই শেষ নয়, সন্তানের নাম কী রাখলেন, তাও বারবার জানতে চাইছেন। প্রথমবার মা হওয়ার পর ব্যক্তিগত জীবন নিয়েও ব্যস্ত রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। সন্তানের ছবি তো দূরের কথা, সন্তানের নাম কি রাখলেন তা জানাননি নিয়াঙ্কা জুটি। কড়া সতর্কতার মধ্যে সন্তানকে আগলে রেখেছে প্রিয়ঙ্কা চোপড়া। যদিও সূত্র থেকে জানা গিয়েছিল কন্যা সন্তান হয়েছে প্রিয়ঙ্কার। বছর ৪০ এর কোঠায় হলেও বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র, তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিলেন বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা  চোপড়া  । সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। বাবা হওয়ার খুশিতে আপ্লুত নিক জোনাস।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI
Rashmika Mandana: বিজয়ের সঙ্গে চলছে বিয়ের প্রস্তুতি! রক্ষিতের সঙ্গে কেন সম্পর্ক ভেঙেছিল রশ্মিকা মন্দানা