Govinda-অনুষ্ঠানে আসলে দর্শকের সঙ্গে পাত পেরে খাবেন গোবিন্দা,এই বিজ্ঞাপনকে ভুঁয়ো তকমা অভিনেতার

Published : Nov 22, 2021, 06:28 PM IST
Govinda-অনুষ্ঠানে আসলে দর্শকের সঙ্গে পাত পেরে খাবেন গোবিন্দা,এই বিজ্ঞাপনকে ভুঁয়ো তকমা অভিনেতার

সংক্ষিপ্ত

টিকিট কেটে অনুষ্ঠানে আসলে দেখা মিলবে গোবিন্দার,দর্শকের সঙ্গে বসে খাবেনও তিনি। অনুষ্ঠানের এই বিজ্ঞাপন ভুয়ো,দাবি অভিনেতার। 

বেআইনি কাজকর্মের পরিমান ক্রমশ বেড়েই চলেছে। কখনও ফোনের ওপার থেকে ভেসে আসছে ভুঁয়ো তথ্য যার জেরে বিপদে পড়েন অনেকেই। কখনও আবার পুরস্কার জেতার লোভ দেখিয়ে টাকা হাতানোর মত ঘটনাও উঠে আসে সংবাদের শিরোনামে। পছন্দের সেলেবের সঙ্গে দেখা করানোর টোপ দিয়েও লোক ঠকানোর প্রবণতা নেহাতই কিছু কম নয়। সম্প্রতি ঘটেছে সেই রকমই একটি ঘটনা। হাতিয়ার বানানো হয়েছে ডান্স মাস্টার গোবিন্দাকে(Govinda)। তাঁর নাম উল্লেখ করে একটি বিজ্ঞাপনে বলা হয়েছিল লক্ষ্মৌ-র(Lucknow) একটি অনুষ্ঠানে একেবারে স্বশরীরে হাজির থাকবেন বলিউডের এককালীন সুপারস্টার গোবিন্দা(Govinda)। শুধু হাজিরই থাকবেন না, তিনি নাকি দর্শকের(Audience) সঙ্গে এক সারিতে বসে পাত পেরে খাবেন। আর এই গোটা বিষয়টা উপভোগ করতে হলে হাজির হতে হবে সেই বিশেষ অনুষ্ঠানে। তার জন্য যেটা দরকার সেটা হল টিকিট(Ticket)। অর্থাৎ টিকিট কেটে অনুষ্ঠানে আসলেই দেখা মিলবে বলিউডের হিরো নম্বর ওয়ানের। সেই 'সুবর্ণ সুযোগ' পাওয়ার জন্য কোথায়, কীভাবে টিকিট পাওয়া যাবে সে বিষয়েও সবিস্তারে জানানো হয়েছিল সেই বিজ্ঞাপনের পোস্টারে(Fake Ad)। কিন্তু এই গোটা বিষয়টাই মিথ্যে বলে দাবি করেছেন গোবিন্দা স্বয়ং(Govinda)। 

গোবিন্দা নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে(Insta story) সেই ভুঁয়ো পোস্টারের ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন এই ধরনের বিজ্ঞাপন সম্পূর্ণ মিথ্যে। এর কোনও সত্যতা নেই। উল্লেখ্য,সেই  ভুঁয়ো বিজ্ঞাপনের পোস্টারে শুধু গোবিন্দাকে নিয়ে লেখাটাই ছিল এমনটা নয়, সঙ্গে ছিল তাঁর হাসি মুখের একটি সুন্দর ছবি। সেই ছবি সহ বিজ্ঞাপন দেখে অনেকেই হয়তো ঠকে যেতেন। পছন্দের তারকার সঙ্গে বসে খাওয়ার সুযোগটা অনেকেই হয়তো হাতছাড়া করতে চাইতেন না। এই মুহুর্তে রুপোলি দুনিয়া থেকে একপ্রকার দূরেই রয়েছেন বলিপাড়ার জনপ্রিয় তারকা গোবিন্দা। সেলুলয়েডে হাসির ফোয়ারা না ছোটালেও কন্ঠস্বরের জাদুতে মুগ্ধ করেছেন ভক্তদের। প্রসঙ্গত, 'টিপ টিপ পানি বরসা' গানটি গেয়েছেন গোবিন্দা। । গানটি গাওয়ার পাশাপাশি গানের কথাও লিখেছেন বলি-অভিনেতা স্বয়ং। লাস্ট বাট নট ইন লিস্ট এই গানের ভিডিও-র সুবাদে ফের তাঁর অভিনয় দেখার সুযোগ পাবে দর্শক। 

আরও পড়ুন-Shilpa-Raj : বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে রাজকে আদরে ভরালেন শিল্পা, বিবাহবার্ষিকীতে খোলা চিঠি নায়িকার

আরও পড়ুন-Amitab Bachchan- অমিতাভের অনুমতী ছাড়াই চলছে পান মশলার বিজ্ঞাপন, এবার নিলেন আইনি পদক্ষেপ

 সম্প্রতি, ছোটপর্দায় রণবীর সিংয়ের(Ranveer singh) নতুন শো, 'দ্য বিগ পিকচার'-এ সেই গানের প্রচার করতে নিজের গোটা পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন গোবিন্দা।  শো-তে রণবীরের সঙ্গে নাচতেও দেখা যায় তাঁকে। আপাতত সোশ্যাল মিডিয়াতে মুক্তি পাবে গোবিন্দার গানের ভিডিও। সোশ্যাল মিডিয়ায় মুক্তি পাওয়ার প্রসঙ্গে তিনি বলেছেন,করোনা পরবর্তী পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা একেবারে আকাশছোঁয়া। তাই একসঙ্গে বহু মানুষের কাছে তাঁর গানের ভিডিও পৌঁছে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াই প্রথম পছন্দ নায়ক, থুরি গায়ক গোবিন্দার। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI
Rashmika Mandana: বিজয়ের সঙ্গে চলছে বিয়ের প্রস্তুতি! রক্ষিতের সঙ্গে কেন সম্পর্ক ভেঙেছিল রশ্মিকা মন্দানা