'ব্রহ্মাস্ত্র'-র ইশার ফার্স্ট লুক, জন্মদিনে চোখ ধাঁধানো নানা রূপে বড় চমক দিলেন আলিয়া ভাট

Published : Mar 15, 2022, 01:29 PM ISTUpdated : Mar 15, 2022, 05:57 PM IST
'ব্রহ্মাস্ত্র'-র ইশার ফার্স্ট লুক, জন্মদিনে চোখ ধাঁধানো নানা রূপে বড় চমক দিলেন আলিয়া ভাট

সংক্ষিপ্ত

জীবনের ২৮ টি বসন্ত পেরিয়ে ২৯-শে পা দিলেন আলিয়া ভাট। ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা ( Alia Bhatt)। নিজের অভিনয় দক্ষতা এবং ফ্যাশন স্টেটমেন্টে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন বলি অভিনত্রী আলিয়া ভাট। অভিনয়ের পাশাপাশি স্টাইলিং নিয়ে সর্বদাই প্রশংসা কুড়িয়েছেন আলিয়া ভাট। অভিনয়ের পাশাপাশি সাহসীকতার জন্যও সোশ্যাল মিডিয়ায় সুপরিচিতি রয়েছে আলিয়া ভাটের। জন্মদিনের বিশেষ দিনেই ভক্তদের জন্য উপহার দিলেন আলিয়া ভাট। রণবীর-আলিয়া অভিনীত বহু প্রতীক্ষিত ছবি  'ব্রহ্মাস্ত্র' -র ফার্স্ট লুক পোস্টার শেয়ার করলেন আলিয়া ভাট।  যা ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। ভিডিওতে  আলিয়া ও রণবীরের ঝলক প্রকাশ্যে এলেও ছবিতে তাদের চরিত্র সম্পর্কে বেশ কিছু ফাঁস হয়নি। একেবারে  অন্যরকম চরিত্রে নিজেকে মেলে ধরেছেন আলিয়া ভাট।  

জীবনের ২৮ টি বসন্ত পেরিয়ে ২৯-শে পা দিলেন আলিয়া ভাট। ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা (Happy Birthday Alia Bhatt)। নিজের অভিনয় দক্ষতা এবং ফ্যাশন স্টেটমেন্টে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন বলি অভিনত্রী আলিয়া ভাট। অভিনয়ের পাশাপাশি স্টাইলিং নিয়ে সর্বদাই প্রশংসা কুড়িয়েছেন আলিয়া ভাট। অভিনয়ের পাশাপাশি সাহসীকতার জন্যও সোশ্যাল মিডিয়ায় সুপরিচিতি রয়েছে আলিয়া ভাটের। জন্মদিনের বিশেষ দিনেই ভক্তদের জন্য উপহার দিলেন আলিয়া ভাট। রণবীর-আলিয়া অভিনীত বহু প্রতীক্ষিত ছবি  'ব্রহ্মাস্ত্র' -র ফার্স্ট লুক পোস্টার শেয়ার করলেন আলিয়া ভাট।  যা ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। ভিডিওতে  আলিয়া ও রণবীরের ঝলক প্রকাশ্যে এলেও ছবিতে তাদের চরিত্র সম্পর্কে বেশ কিছু ফাঁস হয়নি। একেবারে  অন্যরকম চরিত্রে নিজেকে মেলে ধরেছেন আলিয়া ভাট।

জন্মদিনের সকালেই ভক্তদের বড় চমক দিয়েছেন আলিয়া ভাট। অনুরাগীরা সকলেই ভালবাসা উজাড় করে  দিয়েছেন আলিয়াকে। কমেন্টে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন ভক্তরা। ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে,  আলিয়া ভাট রণবীর কাপুরকে জাপটে ধরে রয়েছেন। তাদের চারদিকে আগুন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আলিয়াকে ভিন্ন অবতারে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা। 'ব্রহ্মাস্ত্র' ছবিতে আলিয়ার চরিত্রের নাম ইশা। টিজারে তাকে মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছে। লাল শাড়িতে নিজেকে মেলে ধরেছেন আলিয়া ভাট। তারপরেই আবার সাদা পোশাকে দেখা গিয়েছে আলিয়া ভাটকে, যেখানে কেউ  তার সামনে আগুনের গোলা নিয়ে দাঁড়িয়ে রয়েছে তা দেখা গেছে। এখানেই শেষ নয়, ভিডিওর শেষে আলিয়াকে একটি বিস্ফোরণ থেকে নিজেকে এবং রণবীরকে  রক্ষা  করতে দেখা গেছে। টিজারের একেবারে শেষ আলিয়াকে একা আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। টিজারেই উত্তেজনার পারদ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন আলিয়া ভাট।

 

 

আরও পড়ুন-বুকের খাঁজে জ্বলছে আগুন, চিনতে পারছেন আলিয়া ভাটকে, সাহসী ছবিতে মুহূর্তে ঝড় নেটপাড়ায়

আরও পড়ুন-গোপন প্রেম নাকি শারীরিক সম্পর্ক, বিচ্ছেদ নিয়ে আক্ষেপের সুর আমিরের গলায়

আরও পড়ুন-বিকিনি পরে উদ্দাম নাচে মত্ত উরফি, বক্ষযুগল-উরুর খাঁজে ভিড়মি খেলেন নেটিজেনরা

 

'ব্রহ্মাস্ত্র' -র ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে আলিয়া ভাট ক্যাপশনে লিখেছেন, শুভ জন্মদিন নিজেকে। ইশার সঙ্গে দেখা করার জন্য একটি ভাল দিন। এই ভাল উপায় ছাড়া আর নেই, আশ্চর্য ছেলে অয়ন। আমি তোমাকে ভালবাসি। ধন্যবাদ হ্যাশট্যাগ 'ব্রহ্মাস্ত্র' । পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের এই ছবিতে শিবের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। শিবের বান্ধবী ইশার চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে। রণবীর-আলিয়া অভিনীত ছবি  'ব্রহ্মাস্ত্র' -তে একসঙ্গে দেখা যাবে  বলিউডের লাভবার্ডসকে। ছবি মুক্তির দিনও করোনার জন্য বারবার পিছিয়ে গেছে । ছবিতে রণবীর-আলিয়া ছাড়াও অমিতাভ বচ্চন, ডিম্পল কাপাডিয়া ও নাগার্জুনা আক্কিনেনি, মৌনি রায় সহ একাধিক বলি তারকাকে দেখা যাবে। সদ্যই মুক্তি পাওয়া 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' ছবিতে ইতিমধ্যেই ফাটিয়ে অভিনয় করেছেন আলিয়া ভাট ( Alia Bhatt)। এছাড়াও এই মুহূর্তে একগুচ্ছ ছবি আলিয়ার হাতে রয়েছে। 'ব্রহ্মাস্ত্র' ছাড়াও আলিয়া ভাটকে 'আরআরআর', 'ডার্লিংস'-এ দেখা যাবে। যেখানে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন আলিয়া ভাট। ২০২২ সালের ৯ তারিখ সিনেমা হলে মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র'।


 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বক্স অফিস কাঁপাতে আসছেন সানি দেওল, 'বর্ডার ২'-এর দেখা দেবেন নতুন অ্যাকশন ছবিতে
অক্ষয় কুমারের কমেডি ফ্র্যাঞ্চাইজিতে বড় রদবদল! ভাগম ভাগ ২-তে নেই গোবিন্দা, অক্ষয়ের নতুন সঙ্গী কে?