তিনি অসুস্থ! আকাশ থেকে পড়লেন হৃতিকের দিদি সুনয়না

Published : Jun 10, 2019, 07:26 PM ISTUpdated : Jun 10, 2019, 11:29 PM IST
তিনি অসুস্থ! আকাশ থেকে পড়লেন হৃতিকের দিদি সুনয়না

সংক্ষিপ্ত

ফেক নিউজের কবলে হৃতিকের দিদি খবর চাউড় হয় হৃতিকের দিদি অসুস্থ দিনভর এই নিয়ে উত্তাল সোশ্য়াল মিডিয়া দিনের শেষে মুখ খোলেন হৃতিকের দিদি সুনয়না

ভালো নেই শরীর। স্বাস্থের অবনতির কারণে হাসপাতালে ভর্তি অভিনেতা হৃত্বিক রোশনের দিদি সুনয়না। সোমবার সকাল থেকেই এই খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এমনকী বাদ যায়নি অন্যান্য সংবাদ মাধ্যম-ও। ফলেই তড়িঘড়ি শুরু হয় খোঁজ নেওয়ার পালা। কেমন আছেন সুনয়না? কৌতুহল জাগে সকলের মনে।
এবার সেই খবর নিয়েই মুখ খুললেন খোদ হৃত্বিকের দিদি। জানালেন এমন কিছুই ঘটেনি তাঁর সঙ্গে। তিনি এখন সুস্থ। সকাল থেকে চতুর্দিকে ছড়িয়ে পড়া এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলেও জানান তিনি। প্রথম সারির এক সংবাদ মাধ্যমের নাম উল্লেখ করে জানান, তিনি ভালো আছেন। শরীরিক কোনও সমস্যাই দেখা দেয়নি। 
সোমবার সকাল থেকেই রটে যায় যে সুনয়নাা রোশন অসুস্থ। তিনি মানসিক অবসাদে ভুগছেন । শুধু তাই নয় দাবি করা হয় আগামী ২৪ ঘন্টা তাকে করা নজরে রাখা হবে। এই নিয়ে এখন চিন্তার ভাঁজ রোশন পরিবারে কপালে। খবরটি প্রকাশ্যে আসার পরই তা সুনয়নার নজরে পড়ে।  খবর ছড়িয়ে পরে নেট দুনিয়ায়। সেখান থেকেই শুরু হয় বিপত্তি। সোশ্যাাল মিডিয়ায় যাাতে তাঁর শারীরিক অবস্থা নিয়ে কোনও মিথ্যা খবর না পোস্ট করা হয় তার জন্য আর্জি জানিয়েছেন সুনয়না। সোমবার সকাল থেকেও যে ভুয়ো খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তা ঠিক করার আবেদনও জানিয়েছেেন।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব
যশবর্ধন আমার চেয়েও ভালো অভিনেতা হবে, ছেলেকে নিয়ে বিশেষ মন্তব্য গোবিন্দার