Indian Idol Talent: জনপ্রিয় রিয়ালিটি শো-এ সামান্য ভাগ্যের পরিবর্তন, কেউ লন্ডন সফরে, কেউ অন্ধকারে

Published : Dec 03, 2021, 09:40 AM IST
Indian Idol Talent: জনপ্রিয় রিয়ালিটি শো-এ সামান্য ভাগ্যের পরিবর্তন, কেউ লন্ডন সফরে, কেউ অন্ধকারে

সংক্ষিপ্ত

ইন্ডিয়ান আইডল ১২-র প্রতিযোগী সাওয়াই ভাট। এক সময় তাঁর গান মুগ্ধ করেছিল অমিতাভ নাতনিকে। সেই ব্যক্তির জীবনে কতটা পরিবর্তন এনে দিতে পারল এই রিয়ালিটি শো! 

সম্প্রতি এমনই খবর তাক লাগালো জন সাধারণকে। ভারতের মত দেশের বুকে কোণে কোণে গুণী ব্যক্তিদের ছড়াছড়ি, খুঁজে দেখছে প্রতিটা এলাকাতেই এমন অনেক ট্যালেন্টের (Talent) খোঁজ মিলবে যাঁরা অর্থের অভাবে বা সঠিক সুযোগের অভাবে নিজের জায়গা করে নেওয়া তো দূরহস্ত, বরং নিজের প্রতিভাকেই সকলের সামনে তুলে ধরতে পারচ্ছেন না। লাখে লাখে একজন হয়তো শত চেষ্টায় পৌঁছে যায় কোনও রিয়ালিটি শো-এর দরজায়। সেখান থেকে শুরু হয় স্বপ্ন দেখা। কিন্তু শো শেষে কি সত্যি সেই স্বপ্ন সকলের জন্য বাস্তব থাকে, নাকি আবারও ফিরে যেতে হয় পুরোনো জীবনে! 

 

 

সম্প্রতি এমনই প্রশ্ন তুলে ধরল ইন্ডিয়ান আইডল ১২-র (Indian Idol 12) প্রতিযোগী সাওয়াই ভাট (sawai Bhatt)। এক সময় তাঁর গান মুগ্ধ করেছিল অমিতাভ নাতনিকে। সেই ব্যক্তির জীবনে কতটা পরিবর্তন এনে দিতে পারল এই রিয়ালিটি শো (Reality Show)! নগর জেলার গাছিপুর গ্রামের বাসিন্দা তিনি। এই রিয়ালিটি শো-এ সুযোগ পাওয়ার পর জুটেছিল প্রথম বিদ্যুৎ সংযোগ। আর আগে এখানে আলো পর্যন্ত ছিল না। কিন্তু সেখানেই ইতি। এরপর আর কোনও খবরই নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানানা, এখনও পর্যন্ত নেই তাঁর একটি নিজের মাথা গোঁজার ঠাঁই (House)। নেই কোনও আয়ের নির্দিষ্ট পথ। নিজের সাক্ষাৎকারের (Interview) ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার (Viral Post) করেন তিনি। 

 

 

সোশ্যাল মিডিয়ায় হিমেশ রেশমিয়ার (Himesh Reshmia) উদ্দেশ্যে তিনি লেখেন, অনেক ধন্যবাদ তাঁকে এই সুযোগ দেওয়ার জন্য। এই মঞ্চে আসতে পেরে তিনি ধন্য। ইন্ডিয়ান আইডলের (Indian Idol) মঞ্চে গান গাইবার সুযোগ করে দেওয়ার জন্য। যার ফলে আমি অনেক ভালোবাসা ও আশীর্বাদ পেয়েছি। সকলে এভাবেই ভালোবাসা দিন, আমার নতুন গানকে একটু সাপোর্ট (Support) করুন। সকলে ভালো থাকুন। এখানেই শেষ নয়, এই স্টার নিজের মনের ইচ্ছের কথাও খুলে বলেন, সলমন খানের (Salman Khan) পরবর্তী ছবিতে তিনি গান গাইতে চান। তবে সবটাই এখন সুযোগের অপেক্ষা। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অক্ষয় কুমারের কমেডি ফ্র্যাঞ্চাইজিতে বড় রদবদল! ভাগম ভাগ ২-তে নেই গোবিন্দা, অক্ষয়ের নতুন সঙ্গী কে?
বিমানবন্দরে মেজাজ হারালেন নাসিরুদ্দিন শাহ, সাংবাদিকদের প্রশ্ন শুনে রেগে লাল অভিনেতা