২১ এর জন্মদিনে পা দিল, করণ জোহরের কুছ কুছ হোতা হ্যায়

Published : Oct 16, 2019, 04:22 PM ISTUpdated : Oct 16, 2019, 06:01 PM IST
২১ এর জন্মদিনে পা দিল, করণ জোহরের কুছ কুছ হোতা হ্যায়

সংক্ষিপ্ত

২১ বছর পার করল,করণের ছবি 'কুছ কুছ হোতা হ্যায়' দিনটাকে মনে করে টুইট করলেন, করণ জোহর।    জীবনে যা কিছুই প্রথম আসে,তা সবসময়ই স্পেশাল ভক্তরা ইতিমধ্যেই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন

দেখতে দেখতে ২১ বছর পার করল,করণ জোহরের  ছবি 'কুছ কুছ হোতা হ্যায়'। ১৯৯৮ সালের ১৬ই অক্টোবর ঠিক আজকের দিনটাতেই এতক্ষনে বোধহয় সবাই সিনেমা হলে বসে কাঁদতে শুরু করেছিলেন, কাজলের কান্না দেখে। শাহরুখ খান, রানি মুখোপাধ্যায় এবং কাজলের রোমান্টিক ছবি তৈরি করেছিলেন, করণ জোহর। আর আজকের এই দিনটাকে তাই মনে করে টুইট করলেন, করণ জোহর।   

জীবনে যা কিছুই প্রথম আসে, তা সবসময়ই স্পেশাল। । ফিল্মের সেট এর ক্রু মেম্বার, অভিনেতা ,অভিনেত্রী, সিনেমাটোগ্রাফার সবাই মিলে যখন নতুন হয়, তখন অবশ্যই তা ফিরিয়ে নিয়ে যায় ফেলে আসা ফিল্মের সেটে। এ যেনও এক অন্তহীন পথ চলা। আর এমনটাই টুইট করে জানালেন করণ জোহর।  

যাইহোক প্রচুর ভক্তরা ইতিমধ্যেই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন পুরো 'কুছ কুছ হোতা হ্যায়' টিম কে । আসলে কলেজ লাইফের প্রেম সবাই যে দেখতে ভালবাসেন। আর করণের ছবিতে সেই প্রেম আর ট্রেনের দৃশ্য আইকনিক ভাবে বারবার ফিরে আসে। তাই প্রপোজ হোক কিংবা ভেঙ্গে যাওয়া প্রেম সব ক্ষেত্রেই 'কুছ কুছ হোতা হ্যায়' আরও অনেকদূর যাবে। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বক্স অফিস কাঁপাতে আসছেন সানি দেওল, 'বর্ডার ২'-এর দেখা দেবেন নতুন অ্যাকশন ছবিতে
অক্ষয় কুমারের কমেডি ফ্র্যাঞ্চাইজিতে বড় রদবদল! ভাগম ভাগ ২-তে নেই গোবিন্দা, অক্ষয়ের নতুন সঙ্গী কে?