নাচের পারিশ্রমিক ২ কোটি, এবার ঘরানা পাল্টে দীপিকাকে টেক্কা জ্যাকলিনের

Published : Sep 16, 2019, 09:21 PM IST
নাচের পারিশ্রমিক ২ কোটি, এবার ঘরানা পাল্টে দীপিকাকে টেক্কা জ্যাকলিনের

সংক্ষিপ্ত

নাচের ভিডিও শেয়ার করলেন জ্যাকলিন দীপিকার নাচকে কড়া টক্কর দিলেন অভিনেত্রী একটা নাচের পারিশ্রমিক ২ কোটি এবার নাচের বিশেষ তালিম নিলেন জ্যাকলিন

বাজিরাও মস্তানি ছবিতে মোহে রঙ দো লাল গানটি সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেছিল। এই গানের সঙ্গে নেচে সকলের মন জয় করেছিলেন দীপিকা পাড়ুকোন। এবার সেই গানেই পা মেলালেন জ্যাকলিন। শেয়ার করলেন ভিডিও। 

আরও পড়ুনঃ এবার মানব কম্পিউটার বিদ্যা

বর্তমানে বলিউড অভিনেত্রীদের মধ্যে জ্যাকলিনের জনপ্রিয়তা এক কথায় তুঙ্গে। সম্প্রতিই সাহো ছবিতে ব্যাড বয় গানের সঙ্গে নেচে নজর কেড়েছেন জ্যাকলিন। বিগ বাজেটের ছবি। তাই একটা মাত্র গানের সঙ্গে নাচতে পারিশ্রমিক নিয়েছিলেন জ্যাকলিন দু কোটি টাকা। ভক্তদের মধ্যে জ্যাকলিনের নাচ নিয়ে ক্রমেই উত্তেজনা বেড়ে উঠায় এবার নাচের প্রতি বিশেষ যত্ন নিচ্ছেন নায়িকা।

আরও পড়ুনঃ শরীরচর্চায় একে অন্যকে টেক্কা, ফিটনেস ফান্ডায় এগিয়ে কোন বলিউড অভিনেত্রী

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করলেন জ্যাকলিন। সেখানেই তাঁকে মোহে রঙ দো লাল গানের সঙ্গে নাচতে দেখা গেল। সামনেই বসে ছিলেন তাঁর শিক্ষক, সঙ্গে তবলা। তালে তাল মিলিয়ে শাস্ত্রীয় নৃত্যের ধাঁচেই নেচে দেখালেন জ্যাকলিন। 

 

 

কেবল আইটেম ডান্সই নয়, সব রকমের নাচেই যে তিনি পোক্ত হয়ে উঠতে চান, তারই যেন ইঙ্গিত মিলল এই ভিডিও শেয়ার করার পর। অন্যদিকে একই গানে নাচার ফলেই অনেকেই তাঁর নাচের সঙ্গে দীপিকার নাচের তুলনাও টেনে ফেললেন। সব মিলিয়ে এখন জ্যাকলিন জাদুতেই মজে দর্শক, তাঁদের আরও সুন্দর নাচ উপহার দিতে প্রস্তুতি নিচ্ছেন জ্যাকলিন। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর অরিজিৎ-র প্রথম শো, মুহূর্তে ভাইরাল হল অনুষ্ঠানের ভিডিও
মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?