Viral Janhvi: আলিয়ার পর এবার করিনাকে নকল জাহ্নবীর,ঝড়েরল গতীতে ভাইরাল ভিডিও

Published : Dec 14, 2021, 07:08 PM IST
Viral Janhvi: আলিয়ার পর এবার করিনাকে নকল জাহ্নবীর,ঝড়েরল গতীতে ভাইরাল ভিডিও

সংক্ষিপ্ত

কুড়ি বছর পেরিয়েও এই ছবি দর্শক মনে তরতাজা। আর সেই ছবি সেলিব্রেশনে এবার শুভেচ্ছা জানালেন আলিয়া ভাট, জাহ্নবী কাপুর নয়া কায়দায়। 

কাভি খুশি কাভি গাম (kabhi khushi kabhie gham), কুড়ি বছর আগে এই ছবি বলিউডে ঝড় তুলেছিল। একের পর এক সেলিব্রিটিদের উপস্থিতিতে ছবির বক্স অফিস (Box Office) রেকর্ড উঠে গিয়েছিল তুঙ্গে। প্রতিটা পদে পদে এই গল্পের সঙ্গে জড়িয়ে থাকা এক পারিবারিক গল্প, পাশাপাশি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)  জয়া বচ্চন (Jaya Bachchan) , থেকে শুরু করে কারিনা কাপুর হৃত্বিক রোশন (Hrithik Roshan) কেমিস্ট্রি, তার ওপর আবার শাহরুখ (Shah Rukh Khan) কাজল জুটি। যার ফলে বললেই চলে যে এই ছবি প্রতিটা দিক থেকে দর্শক মনে জায়গা করে নেওয়ার জন্য ছিল প্রস্তুত। আর হয়েছিল তাই।

 

 

কুড়ি বছর পেরিয়েও এই ছবি দর্শক মনে তরতাজা। আর সেই ছবি সেলিব্রেশনে এবার শুভেচ্ছা জানালেন আলিয়া ভাট, জাহ্নবী কাপুর নয়া কায়দায়। এই ছবিতে বেশ কিছুটা স্পেশাল পারফরম্যান্স নজরে আসে কারিনা কাপুরের। এক কথায় বলতে গেলে বোল্ড বিউটির পারফেক্ট সংজ্ঞা ধরা পড়ে এই সিনেমায়। স্টানিং বোল্ড লন্ডন কলেজ পড়ুয়া কাঁপিয়ে বেড়াচ্ছে, তাকেই নাকি একবার ঘুরে দেখে না হৃত্বিক রোশন। স্টানিং বোল্ড লন্ডন কলেজ পড়ুয়া কাঁপিয়ে বেড়াচ্ছে, তাকেই নাকি একবার ঘুরে দেখে না হৃত্বিক রোশন। বেশ কিছুটা অস্বস্তিতে পড়লেও কারিনা ঠিক করে তার সঙ্গেই তিনি ডান্সফ্লোরে যাবেন। সেই সিক্যুয়েন্সে ইতিমধ্যেই ভাইরাল আলিয়া ভাট। এবার পালা জাহ্নবী কাপুরের। 

আরও পড়ুন-Nick-Priyanka : নিক না প্রিয়ঙ্কা, কে বেশি বড়লোক, সম্পত্তির পরিমাণ কার কত জানেন

আরও পড়ুন-Ankita-Vicky Wedding : বিয়ের পিঁড়িতে অঙ্কিতা, আজই ভিকির গলায় মালা পরাবেন সুশান্তের প্রাক্তন

 

 

জাহ্নবী কাপুর (Janhvi Kapoor), বোল্ড বিউটি তে ইতিমধ্যেই পিছনে ঝড় তুলেছেন তিনি। খোলামেলা পোশাক হোক বা সাহসী লুকে ফটোশুট, মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে থাকেন শ্রীদেবী-কন্যা। আর এবার কারিনা কাপুরকে নকল করে সকলের নজর কাড়লেন তিনি। কাভি খুশি কাভি গাম ছবিতে করিনা কাপুরের পাঠছিল, তিনি নিজের রূপ নিয়ে বেশ অহংকারী, এক জায়গায় তাঁকে বলতে শোনা যায় যে- তোমার কোনও অধিকারই নেই যে তোমায় এত সুন্দর দেখাবে। সেই সিক্যুয়েন্সেই এবার নজর কাড়লেন জাহ্নবী। শেয়ার করলেন ভিডিও, একটা নয়, দু-দুটি ভিভিওতে ঝড় তুললেন এই বলিউড ডিভা। এক কথায় যাকে বলে কবি খুশি কবি গম ছবি যেন এক চিলতে রিমেক। বর্তমানে এই ভিডিওতে বুঁদ হয়ে রয়েছে নেটদুনিয়া। ঝড়ের গতীতে ভাইরাল হওয়া এই ভিডিও ঘিরে এখন নেট দুনিয়ায় নয়া চাঞ্চল্য।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?
ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI