বাড়িতে একাধিক ব্যাক্তির দেহে করোনা, টেস্ট হল জাহ্নবী, খুশি ও বনি কাপুরের

Published : Jun 06, 2020, 11:40 AM ISTUpdated : Jun 06, 2020, 11:41 AM IST
বাড়িতে একাধিক ব্যাক্তির দেহে করোনা, টেস্ট হল জাহ্নবী, খুশি ও বনি কাপুরের

সংক্ষিপ্ত

বলিউডে একের পর এক ব্যক্তির দেহে করোনা এবার টেস্ট হল বনি কাপুর ও তাঁর পরিবারের বাড়িতে তিন কর্মীর দেহে করোনা তাই ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে সেলেব পরিবার 

করোনা সংক্রমণের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। সারা দেশের নিরিখে সর্বাধিক সংক্রমণ দেখা দিয়েছে বর্তমানে মহারাষ্ট্রে। যার প্রভাব পড়ছে বলিউডে। একের পর এক তারকার দেহে মিলছে করোনা। অধিকাংশই মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, কেউ আবার প্রাণ হারিয়েছেন করোনার কোপে। এবার করোনার খোঁজ মিলল বনি কাপুরের বাড়তেই। বেশ কয়েকদিন আগেই মিলেছিল খবর, আক্রান্ত তাঁদের বাড়ির পরিচারিকা। 

আরও পড়ুনঃ মাত্র ৫০০ টাকার বিনিময়ে ভজন গান, জেনে নিন রিমেক কুইন নেহা-র অজানা অধ্যায়

করোনার হাত থেকে বাঁচতে দুই মেয়েকে নিয়ে অনত্র পাড়ি দিয়েছিলেন বনি কাপুর। কিন্তু সেখানে গিয়েও মিলল না রেহাই। এবার সামনে এল তাঁর বাড়ির তিন কর্মীর দেহেই করোনা। যদিও বেশ কিছু দিন ধরে বনি কাপুর, খুশি কাপুর ও জাহ্নবী কাপুর বাড়ি থেকে দূরে রয়েছেন, কিন্তু এবার তাঁদেরও করোনা টেস্টে হল। তিন তারকার লালা রস সংগ্রহ করার পর রিপোর্ট মিলেছে নেগেটিভ। তাই খানিক স্বস্তিতে এখন কাপুর পরিবার। 

আরও পড়ুনঃ ঐশ্বর্যর প্রশংসায় বিরক্ত হয়েছিলেন অমিতাভ, কী জবাব দিয়েছিলেন প্রতিযোগীকে

যদিও স্বাস্থ্যকর্মীদের পরামর্শে এখন তাঁরা ১৪ দিন খাকবেন হোম কোয়ারেন্টাইনে। বাড়ি থেকে বেড়বেন না। এরপর তাঁদের আবার টেস্ট হবে। বনি কাপুর সম্পূর্ণ বিষয়টা নিয়ে মুখ খুলে জানিয়েছেন. যে এ যেন নতুন জীবন ফিরে পাওয়া, সতর্কতা মেনে সকলেই সাবধানে আছেন। অন্যদিকে ক্রমেই বেড়ে চলা করোনার প্রকোপ নিয়ে এখন চিন্তার ভাঁজ বিটাউনের। শ্যুটিং শুরু নির্দেশ মিললেও এমন পরিস্থিতিতে কীভাবে তা সম্ভব, এই নিয়ে এখন দিশেহারা বি-টাউন। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বিমানবন্দরে মেজাজ হারালেন নাসিরুদ্দিন শাহ, সাংবাদিকদের প্রশ্ন শুনে রেগে লাল অভিনেতা
Epstein Files: এপস্টিন তালিকায় এবার বলিউড যোগ! কোন কোন তারকাদের নাজ জড়াল?