জন্মদিনে কত টাকার কাফতান পরেছিলেন 'মম টু বি' বেবো, দাম প্রায় কারও পারিশ্রিমকের থেকেও বেশি

Published : Sep 21, 2020, 11:17 PM IST
জন্মদিনে কত টাকার কাফতান পরেছিলেন 'মম টু বি' বেবো, দাম প্রায় কারও পারিশ্রিমকের থেকেও বেশি

সংক্ষিপ্ত

৪০-এ পা দিলেন 'মম টু বি' বেবো জন্মদিনের আউটফিট ছিল অত্যন্ত সাধারণ তবে এই কাফতানের দাম মোটেই সাধারণ নয় যে কারও পারিশ্রমিককে ছাপিয়ে গিয়েছে এর মূল্য

করিনা কাপুরের ৪০ তম জন্মদিন। অবশ্য তাঁর গ্ল্যামার দেখে এ কথা বিশ্বাস করা বেশ কঠিন। বেবোর নাকি ৪০ বছর বয়সে পা দিলেন। তাঁর থেকে কম বয়সী অভিনেত্রীদেরও এমন গ্ল্যামার কিংবা অ্যাটিটিউড আছে কিনা সন্দেহ। সম্প্রতি নিজের দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনে সংবাদ শিরোনামে উঠেছেন। তিনি যে কেবল দ্বিতীবার মা হতে চলেছেন তাই নয়, এবার নিজের ৪০ তম জন্মদিন পালন করলেন। যার গ্র্যান্ড সেলিব্রেশনের ছবি নেটদুনিয়ায় রীতিমত ভাইরাল। 

করিনার বান্দ্রার বাড়িতে হয়েছে জোরদার পার্টি। তবে পার্টিতে অত্যন্ত সাধারণ পোশাকে দেখা গিয়েছে করিনাকে। একটি প্রিন্টেড কাফতান পরেছিলেন করিনা। তবে এই সাধারণ কাফতানের দাম শুনলে চমকে যাবে যে কেউ। যে কোনও মধ্যবিত্ত পরিবারের সদস্যের এক মাসের পারিশ্রমিকের চেয়েও বেশি মূল্য এই কাফতানের। ফ্যাশন ডিজাইনার অনিতা ডোংরির ডিজাইন করা কাফতানের মূল্য প্রায় কুড়ি হাজার।  

 

 

তাতেই সেজে উঠেছিলেন করিনা। রন্ধীর কাপুর এবং ববিতা কাপুর ইতিমধ্যেই উপস্থিত ছিলেন করিনার বান্দ্রার অ্যাপার্টমেন্টে। একদিন আগে থেকেই শুরু হয়েছিল জন্মদিন পালন। করিশ্মা কাপুরও তাঁর সন্তানদের নিয়ে পৌঁছে গিয়েছিলেন সেখানে। করিশ্মাকে একটি কালো ড্রেসে দেখা গিয়েছিল। তাঁর মেয়েকেও দেখা যায় কালো পোশাকে। করিনাকে দুটি পোশাকে তাঁর বাড়ির নিচে ক্যামেরায় ক্যাপচার করে পাপারাৎজির দল। একটি পোশাক সাদা রঙের এবং অন্যটি নীল রঙের। দুটি পোশাকেই স্পষ্ট তাঁর বেবি বাম্প। একেই প্রেগনেন্সির গ্লো অন্যদিকে জন্মদিনে যেন আরও গ্ল্যামার বেড়ে গিয়েছে করিনার। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Bhooth Bangla: শুরু হল 'ভূত বাংলা'-র অগ্রিম বুকিং, সেন্সর বোর্ডের কাঁচিতে ১০ মিনিট ছোট হল অক্ষয়ের ছবি
Varun Dhawan: টিজার আসতেই চরম ট্রোলড বরুণ ধাওয়ানের নতুন ছবি, কেন রেগে গেলেন দর্শকরা?