Katrina-Vicky Wedding : প্রাক্তন রণবীরের গান যেন বাজানো না হয় সঙ্গীতের আসরে, কড়া নির্দেশ হবু কনে ক্যাটের

Published : Dec 07, 2021, 02:42 PM ISTUpdated : Dec 07, 2021, 04:32 PM IST
Katrina-Vicky Wedding : প্রাক্তন রণবীরের গান যেন বাজানো না হয় সঙ্গীতের আসরে, কড়া নির্দেশ হবু কনে ক্যাটের

সংক্ষিপ্ত

৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলিউডের লাভবার্ডস ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।সঙ্গীতের অনুষ্ঠানে হবু বর-কনে নাচের পরিকল্পনাও রয়েছে। সূত্রের খবর, জীবনের এই বিশেষ দিনটি উদযাপনের জন্য প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের (Ranbir Kapoor) ছবির কোনও গান ব্যবহার করবেন না বলি নায়িকা। ইতিমধ্যেই ইভেন্ট ম্যানেজমেন্ট-কেও কড়া নির্দেশে ক্যাটরিনা জানিয়েছেন কোনওভাবেই যেন প্রাক্তন প্রেমিকের কোনও গান বাজানো না হয়।

ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য সোমবারই  সপরিবারে  যোধপুরে উড়ে গেছেন ( Vicky kaushal) ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ  (Katrina Kaif) । চরম গোপনীয়তা বজায় রেখেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছেন  ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ । কারণ একটাই বিয়ের কোনও ছবি ও ভিডিও যাতে বাইরে ফাঁস না হয়। পাশাপাশি রাখা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সমস্ত কিছু নিখুঁত ভাবে খতিয়ে দেখা হচ্ছে যাতে কোনও কিছুতে খামতি না থাকে। মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ভিকি-ক্যাটের (Katrina Kaif) প্রাক বিবাহ অনুষ্ঠান। ৭০০ বছরের পুরোনো রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে বসতে চলেছে রাজকীয় বিয়ের আসর (Katrina-Vicky Wedding) ।

 

 

আগামী ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন  (Katrina-Vicky Wedding) বলিউডের লাভবার্ডস ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।  সূত্র থেকে জানা যাচ্ছে, ৭ ডিসেম্বর বসতে  চলেছে সঙ্গীতের আসর, ৮ ডিসেম্বর মেহেন্দি, এবং ৯ ডিসেম্বর ভিকি কৌশলের  ( Vicky kaushal) সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ক্যাটরিনা  (Katrina Kaif)। সঙ্গীতের অনুষ্ঠানে হবু বর-কনে নাচের পরিকল্পনাও রয়েছে। সূত্রের খবর, জীবনের এই বিশেষ দিনটি উদযাপনের জন্য প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের (Ranbir Kapoor) ছবির কোনও গান ব্যবহার করবেন না বলি নায়িকা। ইতিমধ্যেই ইভেন্ট ম্যানেজমেন্ট-কেও কড়া নির্দেশে ক্যাটরিনা জানিয়েছেন কোনওভাবেই যেন প্রাক্তন প্রেমিকের কোনও গান বাজানো না হয়।  সঙ্গীত সেরেমনিতে 'সিং ইজ কিং' ছবির 'তেরি ওর' গানটি রেখেছেন ক্যাটরিনা।  এছাড়াও নিজের ছবির একাধিক গানও বেছে নিয়েছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)।

 

 

আরও পড়ুন-Katrina-Vicky Wedding : বিয়ের সানাই বাজার আগেই বিপত্তি, যোধপুরে যেতেই অভিযোগ দায়ের ভিকি-ক্যাটের নামে

আরও পড়ুন-Katrina-Vicky Wedding : ভিকি -ক্যাটের রাজকীয় বিয়ে, মেনুতে কী কী থাকছে জানেন

আরও পড়ুনKatrina-Vicky Wedding : সপরিবারে রাজস্থান রওনা ক্যাট-ভিকির, হাই প্রোফাইল বিয়ের আসরে সরগরম বি-টাউন

 

সালটা ২০০৯। 'অজব প্রেম কি গজব কাহানি' ছবিতেই একসঙ্গে জুটি বেঁধেছিলেন (Ranbir Kapoor) রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) । সেখান থেকে বন্ধুত্বের শুরু। তারপরই একে অপরের সঙ্গে রিলেশনশিপে আসেন এই চর্চিত কাপল। বেশ কয়েকটি ছবিতে জুটি বাঁধতেও দেখা যায় তাদের। একসঙ্গে লিভ-ইনের খবরও শোনা গিয়েছিল রণবীর ও ক্যাটের। কিন্তু শেষ পর্যন্ত খুব বেশিদিন সম্পর্ক টেকেনি। চর্চিত রিলেশনশিপের ব্রেক আপের খবরেও উত্তাল হয়েছিল বলিউড। তবে কি পুরোনো প্রেমের তিক্ততা ভুলতেই এই কড়া পদক্ষেপ নিয়েছেন ক্যাটরিনা কাইফ, জোর চর্চা শুরু হয়েছে বলিউডের অন্দরে। ইতিমধ্যেই ভিকি-ক্যাটের রাজকীয় বিয়েতে  (Katrina-Vicky Wedding) সামিল হতে একে একে মুম্বই ছাড়ছেন বলিউড তারকারা। সকলেরই গন্তব্যই রাজস্থান। শুক্রবার সকালেই পুরো পরিবারের সঙ্গে এয়ারপোর্টে দেখা গিয়েছে পরিচালক কবীর খানকে।  এছাড়াও করণ জোহর, ফারহা খান,  নিত্যা মেহরা,অমিত ঠাকুর, নেহা ধুপিয়া , অঙ্গদ বেদি সহ আরও অনেকেই ধরা দিয়েছেন পাপারাৎজির ক্যামেরায়। সূত্রের খবর, শাহরুখ খান থেকে অক্ষয় কুমার, হৃত্বিক রোশন, অনুষ্কা শর্মা, রোহিত শেট্টি, বিরাট কোহলিরও বিয়েতে উপস্থিতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ওয়েডিং প্ল্যানাররা ভিভিআইপি অতিথিদের জন্য ৮ থেকে ১০ টি টেন্ট বুক করেছেন, যার প্রতি রাতের ভাড়া ৭০,০০০ টাকা থেকে শুরু। তবে ক্যাট-ভিকি বিয়েতে ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া আর কোনও সহ অভিনেতারা থাকবেন কি না সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অক্ষয় কুমারের কমেডি ফ্র্যাঞ্চাইজিতে বড় রদবদল! ভাগম ভাগ ২-তে নেই গোবিন্দা, অক্ষয়ের নতুন সঙ্গী কে?
বিমানবন্দরে মেজাজ হারালেন নাসিরুদ্দিন শাহ, সাংবাদিকদের প্রশ্ন শুনে রেগে লাল অভিনেতা