ব্যাডমিন্টন খেলা শিখছেন পরিণীতি চোপড়া, পেছনের কারণটা কী, জানুন

Published : Jun 13, 2019, 08:04 PM ISTUpdated : Jun 14, 2019, 12:19 PM IST
ব্যাডমিন্টন খেলা শিখছেন পরিণীতি চোপড়া, পেছনের কারণটা কী, জানুন

সংক্ষিপ্ত

ব্যাডমিন্টন কোর্টে পরিণীতি চোপড়া চলছে জোড় কদমে প্রস্তুতি পর্ব বায়োপিকে এবার অভিনয় করতে চলেছেন পরিণীতি

বিস্তর বক্স অফিস হিট দিয়েছিল পরিণীতির শেষ মুক্তি পাওয়া ছবি  'কেশরি'। সেই ছবির শ্যুটিং চলাকালিনীই হাতে এসেছিল নতুন ছবির সুযোগ, 'জাবারিয়া জোরি'। সেই ছবির কাজও প্রায় শেষের পথে। এই বছরই মুক্তি পাবে এই ছবিটি। তার মাঝে এবার নায়িকা এবার নেমে পড়েছেন ব্যাডমিন্টন কোর্টে। রীতিমতো পেশাদার খেলোয়াড়দের মতো করে ব্যাডমিন্টন চর্চা করছেন তিনি। এর জন্য কোচের কাছে প্রশিক্ষণও নিচ্ছেন। আসলে পরিণীতি এসবই করছেন তাঁর নতুন ছবির জন্য। এক পেশাদার ব্য়াডমিন্টন খেলোয়াড়ের জীবনি নিয়ে তৈরি হচ্ছে এই ছবি।

'জাবারিয়া জোরি' ছবির শ্যুটিং চলাকালিনই তাঁর হাতে আসে নতুন ছবির প্রস্তাব। তাঁকে দেখা যাবে সাইনা নেহওয়ালের ভুমিকায়। চলতি বছরের অক্টোবরেই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। এর আগে 'সাইনা' নামক এই বায়োপিকে শ্রদ্ধা কাপুরের অভিনয় করার কথা ছিল। কিন্তু, শ্রদ্ধার তারিখ সমস্যা ছিল। সেই কারণে পরে এই প্রজেক্ট থেকে তিনি বেরিয়ে যান। শ্রদ্ধার বেরিয়ে যাওয়ায় পরিণীতির কাছে প্রস্তাব গিয়েছিল। তিনি না করেননি। জোরকদমে তিনি এখন নেমে পড়়েছেন ছবির শ্যুটিং-এর আগে নিজেকে প্রস্তুত করতে। 

আন্তর্জাতিক ব্যাডমিন্টন সার্কিটে ফের ভারতকে একটা গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত করেছেন সাইনা নেহওয়াল। তাঁকে অনুসরণ করেই এখন আন্তর্জাতিক স্তরে ব্যাডমিন্টন সার্কিটে ভারত থেেকেে উঠে এসেছেন একের পর এক শাটলার। যাদের মধ্যে উল্লেখযোগ্য নাম পিভি সিন্ধু, কীদম্বরি শ্রীকান্ত, প্রণয়। সাইনা নিজেও এই বায়োপিক নিয়ে উচ্ছ্বসিত। তিনিও অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ছবির মুক্তির জন্য। পরিণীতি-ও জানেন এই ছবির মূল চরিত্রের মহিমাটা। তাই নিজেকে নিঁখুতভাবে সাইনার চরিত্রের সঙ্গে খাপ খাওয়াতে কঠোর পরিশ্রম শুরু করেছেন। সেই পরিশ্রমের ফাঁকেই এদিন একটি ছবি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেছেন পরিণীতি। যেখানে তাঁকে দেখা যাচ্ছে ব্যাডমিন্টন ফ্লোরের উপর পা বিছিয়ে বসে থাকতে। ইতিমধ্যেই এই ছবিটিকেে ঘিরে সোশ্য়াল মিডিয়ায় সমানে লাইক ও কমেন্ট পড়ছেে হুহু করে। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, সেরা কল্পকাহিনি চলচ্চিত্রের পুরস্কার জিতল ইরানি ছবি ‘মাডি ফুট’
Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি