মালতিকে নিয়ে খেলায় মত্ত প্রিয়ঙ্কা চোপড়া, মা-মেয়ের আদুরেপনায় মজল সাইবারবাসী

Published : Sep 06, 2022, 12:20 PM IST
মালতিকে নিয়ে খেলায় মত্ত প্রিয়ঙ্কা চোপড়া, মা-মেয়ের আদুরেপনায় মজল সাইবারবাসী

সংক্ষিপ্ত

প্রিয়াঙ্কার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে দুহাত কোলে তুলে নিয়েছেন মালতিকে। সাদা রঙের প্যান্ট, মাথায় হেয়ারব্যান্ড পরে মায়ের সঙ্গে খেলায় মত্ত একরত্তি। তবে এবারও মালতির মুখ স্টিকার দিয়ে ঢেকে দিয়েছেন প্রিয়ঙ্কা। মেয়ের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করতেই নিমেষে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

বিশ্বের সবচেয়ে ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন প্রিয়ঙ্কা চোপড়া। কখনও লস অ্যাঞ্জেলস, তো কখনও লন্ডন-এইভাবে নিজেকে ব্যস্ত রেখেছেন প্রিয়ঙ্কা চোপড়া। তবে কাজ-ব্যস্ততা সব সামলেও বেশিরভাগ সময়টা মেয়ে মালতীর সঙ্গেই কাটাচ্ছেন প্রিয়ঙ্কা চোপড়া। তাদের সন্তানকে একঝলক দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।  মেয়ের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করলেও মালতির মুখ আড়ালেই রেখেছেন প্রিয়ঙ্কা চোপড়া। সম্প্রতি ইনস্টাগ্রামে স্টোরিতে মেয়ের নতুন ছবি শেয়ার করেছেন প্রিয়ঙ্কা চোপড়া।  যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

প্রিয়াঙ্কার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে দুহাত কোলে তুলে নিয়েছেন মালতিকে। সাদা রঙের প্যান্ট, মাথায় হেয়ারব্যান্ড পরে মায়ের সঙ্গে খেলায় মত্ত একরত্তি। তবে এবারও মালতির মুখ স্টিকার দিয়ে ঢেকে দিয়েছেন প্রিয়ঙ্কা। ক্যাপশনে লেখেন, আমার সম্পূর্ণ ভালবাসা। মেয়ের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করতেই নিমেষে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যা দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। কাজের ফাঁকে এইভাবেই মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন প্রিয়ঙ্কা চোপড়া। মা ও মেয়ের আদুরেপনার ছবি নেটদুনিয়ার হটকেক।


প্রিয়ঙ্কা চোপড়াকে নিয়ে উত্তেজনার শেষ নেই।    কড়া সতর্কতার মধ্যে সন্তানকে আগলে রেখেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। চলতি বছরের শুরুতেই সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। বাবা হওয়ার খুশিতে আপ্লুত নিক জোনাস। জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া।  বছর ৪০ এর কোঠায় হলেও বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র, তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিলেন বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা  চোপড়া। প্রিয়ঙ্কার মা মধু মালতি চোপড়া জানান, এটা তার কাছে অত্যন্ত সম্মান এবং ভীষণই গর্বের বিষয় যে নাতনির নাম তার নামানুসারে রাখা হয়েছে। প্রিয়াঙ্কার মেয়ের নাম মালতি মেরি চোপড়া জোনাস। মাদার্স ডে-র দিন প্রথম মেয়ের ছবি শেয়ার করেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া।  মেয়েকে বুকের মধ্যে আগলে রেখেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। এবং পাশে রয়েছেন নিক জোনাস। ছবি ফাঁস হতেই ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন নেটিজেনরা। বাবা হিসেবে নিককে ১০০ তে ১০০ দিয়েছেন মধু চোপড়া। তিনি আরও জানিয়েছেন, জামাইয়ের বয়স কম হলেও সব কাজ করছে মেয়ের। আমি মালতিকে ম্যাসাজ করে দিই, আর নিক স্নান করানো থেকে ডায়াপার বদলে দেয়। প্রিয়ঙ্কার মা মধু চোপড়া জানিয়েছেন, দিন কয়েক আগেই আনুষ্ঠানিকভাবে মালতির নামকরণের অনুষ্ঠান হয়েছে। তবে অনুষ্ঠানের ঝলক প্রকাশ্যে আনলেও মেয়ের মুখ স্টিকার ঢেকে দিয়েছিলেন প্রিয়ঙ্কা। সাক্ষাৎকারে মধু চোপড়া জানিয়েছেন মালতির প্রথম জন্মদিনের দিনই তাকে প্রকাশ্যে আনবেন প্রিনিক জুটি। 
 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক