১৫ দিন পর জ্ঞান ফিরল রাজু শ্রীবাস্তবের, কোটি কোটি ভক্তের প্রার্থনায় সাড়া দিলেন কমেডিয়ান

Published : Aug 25, 2022, 12:55 PM IST
১৫ দিন পর জ্ঞান ফিরল রাজু শ্রীবাস্তবের, কোটি কোটি ভক্তের প্রার্থনায় সাড়া দিলেন কমেডিয়ান

সংক্ষিপ্ত

অবশেষে ১৫ দিন পর জ্ঞান ফিরল রাজুর। কোটি কোটি ভক্তের প্রার্থনা ও চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে অবশেষে সারা দিলেন  রাজু শ্রীবাস্তব। গত ১০ আগস্ট হৃদরোগে াক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন রাজু শ্রীবাস্তব। তবে সকলেই  মিরাকেলের অপেক্ষায় ছিলেন। রাজুর আরোগ্য কামনা করছে গোটা দেশ। হার্ট আ্যাটাকের পর ১৫ দিন কেটে যাওয়ার পর জ্ঞান ফিরল কৌতুক শিল্পীর। কোনওরকমের সাড়া দিচ্ছেন  রাজু শ্রীবাস্তব ।   আপাতত বিপদমুক্ত না হলেও সামান্য উন্নতি হয়েছে রাজুর। এখন কেমন আছেন রাজু , তা জানতেই মুখিয়ে রয়েছেন সকলে।

গর্বিত নারাং জানিয়েছেন, ১৫ দিন পর ভাইয়ের আজ জ্ঞান ফিরেছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন রাজু। শারীরিক পরিস্থিতি আগের থেকে ভাল রয়েছে। রাজুর ভাইপো জানিয়েছিলেন, দেশের সেরা চিকিৎসকরাই দেখভাল করছে। মিরাকেলের দিকেই তাকিয়ে রয়েছি সকলে। এছাড়াও রাজুর সহকর্মী সুনীল পাল জানিয়েছেন, সবাই রাজু ভাইয়ের জন্য প্রার্থনা করুন, ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে। রাজুর ঘনিষ্ঠ অজিত প্রথমসারির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চিকিৎসকেরা জানিয়েছেন রাজুর মস্তিষ্ক কাজ করছে না, প্রায় ব্রেন ডেথ। হৃদযন্ত্রেও সমস্যাও রয়েছে। সকলেই প্রার্থনা করুন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল লাইফ সাপোর্টে থাকা রাজু সামান্য সাড়া দিচ্ছেন চিকিৎসায়।  এখনও ভেন্টিলেশনেই রয়েছেন জনপ্রিয় কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তব।  প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনও প্রতিনিয়ত যোগাযোগ রাখছে রাজুর পরিবারের সঙ্গে। এখনও ভেন্টিলেশনে রয়েছেন অভিনেতা। ইতিমধ্যেই তার শারীরিক অবস্থা নিয়ে নানা ভুয়ো গুজব ছড়িয়ে পড়েছে। তবে অভিনেতার পরিবারের পক্ষ থেকে কোনও রকম ভুয়ো গুজবে কান না দেওয়ার কথা বলা হয়েছে সকলকে। ভক্তদের মধ্যে অভিনেতাকে নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে।

রাজুর ভাই দীপু জানিয়েছেন, এমআরআই রিপোর্টে জানা গেছে রাজুর মস্তিষ্কের কিছু নার্ভ চাপা পড়ে গেছে। এই কারণেই ঠিকমতো অক্সিজেন সরবরাহ হচ্ছে না। বেশ অনেকদিন ধরেই হাসপাতালে ভর্তি রয়েছেন রাজু শ্রীবাস্তব। অভিনেতার শরীর নিয়ে উদ্বিগ্ন হয়ে রয়েছেন ভক্তরা। জনপ্রিয় কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তবের জন্য মন  খারাপ সকল ভক্তদের। জিমে গিয়েই ঘটেছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা । শরীরচর্চা করতে করতেই নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রেডমিলের উপরেই পড়ে যান তিনি। তারপর তড়িঘড়ি করে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। এইমস-এর চিকিৎসকরা তার ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছে। অন্যদিকে অভিনেতার সুস্থতায় কোটি কোটি ভক্ত প্রার্থনা করছে। উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা এই রাজুর অসুস্থতার খবরে সকলেই যেন ভেঙে পড়েছেন। তিনি যেন খুব শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরতে পারেন সেটাই কামনা করছেন অনুরাগীরা তথা টেলিভিশন তারকারা। তিনি এমন একজন মানুষ যেটা কষ্ট পেলে হাঁসাতে পারেন তেমনই আবার অনায়াসেই চোখের জল বার করে দিতে পারেন। কমেডি শো-তে তার কমেডি দেখলে মন ভাল হয়ে যায় নিমেষে। এছাড়া স্টেজ শো-তেও দারুণ কমেডি করেন রাজু। বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছন রাজু।  ৫৮ বছর বয়সী অভিনেতা শুধু কমেডিয়ান বা কৌতুক অভিনেতা নন তিনি ভারতীয় জনতা পার্টির একজন নেতাও। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপি-তে যোগ দিয়েছিলেন।  অভিনেতার অসুস্থতার খবর শুনে সকলেই তার সুস্থতার কামনা করছেন।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI
Rashmika Mandana: বিজয়ের সঙ্গে চলছে বিয়ের প্রস্তুতি! রক্ষিতের সঙ্গে কেন সম্পর্ক ভেঙেছিল রশ্মিকা মন্দানা