নিজেদের বয়সকে টেক্কা দিয়ে দাদি বন্দুকবাজের ভুমিকায় তাপসী-ভূমি

Published : May 09, 2019, 02:20 PM IST
নিজেদের বয়সকে টেক্কা দিয়ে দাদি বন্দুকবাজের ভুমিকায় তাপসী-ভূমি

সংক্ষিপ্ত

কৃত্রিম মেকাপে ৫০ বছর এগিয়ে দাদি-র ভূমিকায় তাপসী-ভূমি

চলতি বছর দীপাবলিতেই মুক্তি পেতে চলেছে তুষার হিরানন্দানি পরিচালিত ছবি সণ্ড কি আঁখ। সেই ছবিরই প্রথম পোস্টার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন তাপসী পান্নু। যেখানে দুই বৃদ্ধা বন্দুকবাজের ভূমিকায় দেখা যায় তাপসী পান্নু ও ভূমি পেদনেকরকে। পর্দায় পসথেটিক(কৃত্রিম) মেকাপের জেড়ে দুই তারকাকে বেজায় চেনা দায়। বয়সের ছাপে চাপা পরেছে তারুণ্য।

অনুরাগ কাশ্যপ ও নিধি পারমার প্রযোজিত সণ্ড কি আঁখ ছবিতে পরিচালক তুলে ধরেছেন এক ভিন্ন ধাচের গল্প। যেখানে দুই বৃদ্ধা প্রকাশী তোমার (৮৭) ও তার ননদ চান্দ্র তোমার (৮২) পঞ্চাশ বছর বয়সে হাতে তুলে নিয়েছিলেন বন্দুক। অব্যর্থ তাদের হাতের নিশানার জোড়ে চিরাচরিত বেরা জ্বাল ভেঙে বেড়িয়ে আসার গল্প পর্দায় তুলেধরতে চলেছেন পরিচালক।

পোস্টারে প্রকাশ্যে আসে দুই অভিনেত্রীর প্রথম লুক। যেখানে বন্দুক হাতে নিয়ে নিজেদের লক্ষ স্থির রাখায় প্রতিজ্ঞাবদ্ধ দুই চরিত্রকে পাশাপাশি দেখা যায়। চরিত্রের পেছনের পটভূমি গল্পের প্রেক্ষাপট সম্পর্কে দর্শকদের ক্ষানিক আভাস দিতে সক্ষম। তাদের শরীরে বার্ধক্যের ছাপ পরেছে, কিন্তু তাদের মন এখনও সতেজ-এমনই ছবির ট্যাগ লাইনকে উল্লেখ করে তাপসী সকলের সঙ্গে শেয়ার করেছিলেন ছবির পোস্টার।

ছবির অপর অভিনেত্রী ভূমি, ছবির কথা উল্লেখ করে বলেন, চরিত্র দুটির মধ্যে আনন্দ আছে, ভালোবাসা আছে। তারা হলেন ভারতীয় বৃদ্ধা (দাদি) বন্দুকবাজ। এই সফরে অংশ নিতে পেরে আমি গর্বিত।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অভিনেতা রণবীর কাপুরের পর ফের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের নজরে রণবীর সিং ও আয়ুষ শর্মা?
বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত